Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
তিন মাসে শুধুই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
তৃণমূলের ক্রিকেট নিয়ে বড় পরিকল্পনা জানালেন তামিম
এশিয়া কাপের আগে বড় চমক দিতে চায় বাংলাদেশ
জিম্বাবুয়েকে উড়িয়ে পাকিস্তান ম্যাচের হার ভুললো বাংলাদেশ

এশিয়া কাপে ব্যর্থতা, নারী দলে আসতে পারে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সহ-অধিনায়ক নাহিদা আক্তার। ছবি : বিসিবি

এবারের নারী এশিয়া কাপে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার নিদারুণ চিত্র ফুটিয়ে তুলেছেন ব্যাটাররা। এর মধ্যে তিনটিতেই বাংলাদেশের স্কোর ছিল ১০০ বা এর আশেপাশে। এই অবস্থা শুধু এশিয়া কাপে না, গত কয়েক বছর ধরেই ব্যাটিংয়ের এই করুণ অবস্থা চলমান। ফলাফল হিসেবে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্সও তলানির দিকে যাচ্ছে। গত কয়েকটি সিরিজে ব্যাটহাতে দায়িত্ব নিতে পারছেন না তিনি। রান করলেও ব্যাটিং করছেন বেশ ধরিগতিতে। সবমিলিয়ে নারী ক্রিকেট নিয়ে ভাবনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনতে পারে বড়সড় পরিবর্তন।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। কারণ সদ্যই এশিয়া কাপ শেষ হলো। সেখান থেকে ওরা সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। আমি এখন এমন কথা বলতে চাচ্ছি না...যেহেতু দল আগেই নির্বাচিত হয়েছে, অধিনায়কও নির্ধারিত। আরও দেড়-দুই মাস আগে দল পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এশিয়া কাপে ব্যর্থ বাংলোদেশের এখন সামনে নতুন লক্ষ্য এশিয়ান গেমস। এই টুর্নামেন্টের জন্য এক সঙ্গেই দল ঘোষণা করেছিল বিসিবি। যে কারণে এই টুর্নামেন্টে আর পরিবর্তন আনতে চাচ্ছে না বিসিবি। আপাতত এশিয়ান গেমসের দিকেই নজর দিতে চায় বোর্ড।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘এখন এই দলটাই খেলতে হবে। আমরা আশা করছি ওখানে গিয়ে তারা ভালো খেলবে। যে সমস্ত ভুলগুলো করেছে সেগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে। এই মুহূর্তে যেগুলো শোনা যাচ্ছে, সেগুলো আমরাও শুনেছি, পর্যবেক্ষণ করছি। তবে টুর্নামেন্টের পর ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব।’

এশিয়ান গেমস শেষে বাংলাদেশের গন্তব্য হবে তাসমান পাড় অর্থাৎ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে দলে যে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে, তার একটি ইঙ্গিত দিয়ে রাখলেন নারী উইংয়ের চেয়ারম্যান।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, দেখি এশিয়ান গেমসে তারা কেমন খেলে। আমরা আশা করছি ভালো খেলবে। তারপরে আমরা সিদ্ধান্ত নেব আসলে কী করা যায়। তারপর আমাদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে, অনেক কিছুই করার আছে আমাদের।’

এশিয়ান গেমসে বাংলাদেশের সাফল্যের ওপর নির্ভর করছে অফফর্মে থাকা ক্রিকেটারদের ভাগ্য। এ নিয়ে বাবু বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। আপনারা জানেন এশিয়ান গেমসের নাম অনেক আগেই দিতে হয়। আমরা যদি দেখি ওখানে ভালো পারফর্ম করে, সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে একরকম। আর আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি নিগার সুলতানা জ্যোতি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ক্রিকেট দল

১৩ নভেম্বর ২০২৬
জিম্বাবুয়েকে উড়িয়ে পাকিস্তান ম্যাচের হার ভুললো বাংলাদেশ
০৩ নভেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন টুর্নামেন্টের দল ঘোষণা বাংলাদেশের
২৯ অক্টোবর ২০২৬
নারী ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের খেলা কখন, কোথায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ
  2. নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
  3. প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
  4. আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
  5. ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস
  6. আবারও সূর্যবংশীর বয়স বিতর্ক, পরীক্ষার জোড়াল দাবি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x