ওটস স্যুপ কীভাবে তৈরি করেবেন
ওটস একটি স্বাস্থ্যকর খাবার। সুস্থ থাকতে ওটের স্যুপ বেশ কার্যকর। খুব সহজে বাসায় বসে তৈরি করতে রেসিপিটি দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করেবেন ওটস স্যুপ।
উপকরণ
ওটস দুই টেবিল চামচ, দুধ এক কাপ, পেঁয়াজ কুচি একটি, রসুন কুচি দুই কোয়া, ধনেপাতা কুচি সামান্য, গোলমরিচের গুঁড়ো সামান্য, তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন। অন্য একটি প্যানে পানির মধ্যে ওটস সিদ্ধ করুন। ঘন হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। এবার এতে ভাজা পেঁয়াজ ও রসুন দিয়ে নাড়ুন। সবশেষে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

ফিচার ডেস্ক