বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার
আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে মালয়েশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ময়মনসিংহের হেয়ার এক্সপার্ট ও মেকআপ আর্টিস্ট কোয়েল আক্তার। তিনি মালয়েশিয়ার ‘অ্যাস্থেটিক্স ইন্টারন্যাশনাল একাডেমি’ থেকে ‘অ্যাডভান্সড হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার’ বিষয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করছেন। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক বিউটি ট্রেন্ড এবং উন্নত ব্যবহারিক জ্ঞান অর্জনই তার এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
এর আগেও আন্তর্জাতিক পর্যায় থেকে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন কোয়েল আক্তার। তিনি শ্রীলঙ্কা ও ভারতে স্পেশালাইজড হেয়ার ট্রিটমেন্ট ও হেয়ার কালার এবং নেপালে স্কিন-ফ্রেন্ডলি প্র্যাকটিস ও হেয়ার কেয়ারের ওপর পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেন।
বিউটি ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় গ্রাহকদের সর্বোচ্চ নিরাপদ, মানসম্মত ও আধুনিক সেবা দিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই বলে তিনি মনে করেন।
আন্তর্জাতিক এই অভিজ্ঞতাগুলো নিজের পরিচালিত ‘ওয়ান স্মার্ট বিউটি পার্লার’ এবং নিজস্ব ব্র্যান্ড ‘বিউটিনো’র সেবায় যুক্ত করতে চান তিনি।
কোয়েল আক্তার বলেন, গ্রাহকদের আস্থার প্রতি সম্মান জানিয়ে বিউটি সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই তার মূল লক্ষ্য। সৌন্দর্যচর্চাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এই পথচলায় যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া