হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৬৩৪
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৩৪ জন।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫২ হাজার ১৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫৮ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৫ হাজার ৩৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)