Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৯:৫৭, ০৯ মে ২০১৫
শাশ্বতী মাথিন
১৯:৫৭, ০৯ মে ২০১৫
আপডেট: ১৯:৫৭, ০৯ মে ২০১৫
আরও খবর
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?
বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

দিনের ঘুমে বাড়ে ওজন ও বিষণ্ণতা

শাশ্বতী মাথিন
১৯:৫৭, ০৯ মে ২০১৫
শাশ্বতী মাথিন
১৯:৫৭, ০৯ মে ২০১৫
আপডেট: ১৯:৫৭, ০৯ মে ২০১৫
বিষণ্ণতাকে দূরে রাখতে সঠিক ঘুমের অভ্যাস তৈরি করা খুবই জরুরি। ছবি : হোলফুড ম্যাগাজিন ডট কম।

দিনের বেলায় ঘুম বা ঘুমভাবের সঙ্গে সম্পর্ক রয়েছে ওজনাধিক্য এবং বিষণ্ণতার। সম্প্রতি নতুন একটি গবেষণায় বলা হয়, যদি সারা রাত ভালো ঘুমের পরও দিনের বেলায় আপনার ঘুমভাব হয় তবে এটি ওজন এবং বিষণ্ণতা বাড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিনের সহকারী অধ্যাপক জুলিও ফারনান্দেজ মেনডোজা বলেন, ওজনাধিক্য এবং ওজন বাড়া দিনের বেলার ঘুম এবং ঘুমভাবের জন্য অনেকাংশে দায়ী। কেবল কম ঘুমের জন্যই ওজন বাড়ে না, নিয়মিত নিদ্রালুভাবের জন্যও ওজন বাড়ে। এনডিটিভি প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

জুলিও ফারনান্দেজ বলেন, এসব লোক রাতে ভালো করে ঘুমানোর পরও সারা দিন ক্লান্তবোধ করেন। তাই যদি আপনি ওজন নিয়ন্ত্রণ করতে চান তবে অবশ্যই দিনের বেলার ঘুমভাব কাটাতে হবে। শরীরের ওজনের ওপর নির্ভর করে আপনার ঘুমানোর পরিমাণ নির্দিষ্ট করুন।

কীভাবে ঘুম ওজন বৃদ্ধি এবং বিষণ্ণতার সঙ্গে সম্পর্কিত

প্রাথমিকভাবে বলা যায়, যাদের ওজন বেশি তারা সব সময়ই ক্লান্ত বোধ করেন। সহজভাবে বলা যায়, চর্বিকোষ, বিশেষ করে পেটের দিকে, এক ধরনের জিনিস তৈরি করে যাকে বলা হয় কাইটোকিনস। এটি ঘুমভাব তৈরি করে এবং ঘুমকে প্রভাবিত করে।

গবেষকরা দিনের বেলায় যারা বেশি ঘুমান এমন এক হাজার ৩৯৫ জনের ওপর সাত দশমিক পাঁচ বছর ধরে গবেষণা করে এই ফলাফল পেয়েছেন।

আরেকটি স্বাস্থ্যবিষয়ক জার্নাল ওয়েব এমডি জানিয়েছে, যাঁরা দিনের বেলা ঘুমান বা নিদ্রালু থাকেন, তাঁরা অন্যদের তুলনায় তিন ভাগ বেশি বিষণ্ণতা রোগে আক্রান্ত হন এবং ওজন যাঁদের বেশি এ সমস্যার কারণে তাঁরা স্লিপ এপিনিয়ার সমস্যায় ভোগেন। 

গবেষকরা দেখেছেন, এসব মানুষ হয়তো রাতে ঘুমাতে পারেন না বা মাঝরাতে কোনো কারণে জেগে যান। যার ফলে দিনের বেলায় নিদ্রাভাব হয়। যাঁরা সারা দিন এমন ক্লান্ত বোধ করেন তাদের কর্মক্ষমতা কমে যায়, কাজে অমনোযোগী হয়ে পড়েন এবং আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর ফলে একপর্যায়ে বিষণ্ণতা আরো বেড়ে যায়।

তাই গবেষকদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং বিষণ্ণতাকে দূরে রাখতে সঠিক ঘুমের অভ্যাস তৈরি করা খুবই জরুরি।

সর্বাধিক পঠিত
  1. ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭ জন হাসপাতালে
  2. নারীর সুস্থতার জন্য জরুরি এই ৫ ভিটামিন
  3. বিশ্ব ক্যানসার দিবস আজ
  4. বিএমইউতে অনলাইন টিকেটে একদিনে চিকিৎসাসেবা নিয়েছে দুই হাজার রোগী
  5. ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৮
  6. ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x