চিকেন উইংস ফ্রাই খেলে কী হয়
অনেকেই মুরগির মাংস খেতে ভালোবাসেন। স্বাদ করে মুরগির পাখাও খান অনেকে। চিকেন ফ্রাইয়ের মতো, চিকেন উইংস (মুরগির পাখা) ফ্রাইও অনেকের বেশ পছন্দ। তবে মুরগির পাখা খাওয়া কি স্বাস্থ্যকর?
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।
সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে, মুরগির পাখা থেকে হতে পারে সিস্ট। সিস্ট হলো পানিপূর্ণ এক ধরনের থলে। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা। গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণে মুরগির পাখা ভাজা খেলে নারীর গর্ভ ও স্তনে সিস্ট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে।
এর কারণ হিসেবে বলা হয়, সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে মুরগির শারীরিক বৃদ্ধির জন্য খামারগুলোতে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে। স্টেরয়েডকে ইনজেকশনের মাধ্যমে ঘাড় অথবা পাখায় দেওয়া হয়। এতে মুরগির শরীরের এসব অংশ অনেক বেশি স্টেরয়েডের সংস্পর্শে আসে।
এই হরমোন মানব শরীরে বেশ ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে নারী শরীরে। তাই এই পাখা খাওয়ার সময় সতর্ক হওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

শাশ্বতী মাথিন