হৃদরোগ কত রকমের হয়?
হার্ট শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এই অঙ্গটির কিন্তু রোগব্যাধির শেষ নেই। অস্বাস্থ্যকর জীবন-যাপনের কারণে হৃদরোগ হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৬১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক এম তৌহিদুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : হৃদরোগ বলতে কী বোঝায়?
উত্তর : আপনি একটি মানুষের শরীরের কথা চিন্তা করেন। মাথা থেকে পা পর্যন্ত। হার্ট কিন্তু ছোট্ট একটু অংশ। হার্টের কাজটা কী? বুকের মাঝে থাকে, আর এটি নিয়মিত স্পন্দন করে, হার্টবিটের মাধ্যমে সমস্ত শরীরে রক্ত পাঠিয়ে থাকে। শুরু হয় কখন? মায়ের গর্ভ থেকে। আমৃত্যু পর্যন্ত কিন্তু এর কাজ এবং বিশ্রামহীন গতিতে সে চলে। তাহলে আপনার মাথায় রাখতে হবে কাজ করতে গেলে কিছু না কিছু শক্তি দেখাবে। হার্ট এমন একটি অঙ্গ যে এটি শরীরের মাঝে থাকে এবং এর কাজ হলো শরীরের সব জায়গায় বিশুদ্ধ রক্ত পাঠাতে হবে।
এখন হৃদরোগ নিয়ে কথা আসবে। হৃৎপিণ্ডটি ছোট হলেও রোগ কি বেশি হয়? মানুষের মধ্যে প্রশ্ন আসে। হ্যাঁ, হার্টে অনেক ধরনের রোগ হয়। হার্টের রোগের মধ্যে প্রথম যে বিষয়টি আসে, জন্মগত হৃদরোগ। মানে মায়ের পেটের থেকে আসতে পারে, অথবা জন্মের পরে এক ধরনের হৃদরোগ হয়। এ ছাড়া ধরুন উচ্চ রক্তচাপ, যাকে আমরা হাই ব্লাডপ্রেসার বলি, এই একটি দল থাকে। আর একটি থাকে বুক ব্যথা নিয়ে আসে যারা। আমরা ইসকেমিক বলে থাকি, ইসকেমিক হার্ট ডিজিজ। আরেকটি হয় রিউমেটিক হার্ট ডিজিজ। তাহলে খুব সোজা ভাষায় যদি বলি, কয় ধরনের হার্টের রোগ হয়? তাহলে কী হতে পারে? একটি হলো জন্মগত, একটি হলো উচ্চ রক্তচাপ, আরেকটি হলো ইসকেমিক হার্ট ডিজিজ, আরেকটি হলো রিউমেটিক। এ ছাড়া কিছু রোগ থাকে। যেমন আমরা বলি কার্ডিও ম্যায়োপ্যাথি হয়, অনেক কিছু হয়।

ফিচার ডেস্ক