Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
তামান্না চৌধুরী
১৭:৩০, ০৬ জুলাই ২০১৬
তামান্না চৌধুরী
১৭:৩০, ০৬ জুলাই ২০১৬
আপডেট: ১৭:৩০, ০৬ জুলাই ২০১৬
আরও খবর
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?
বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

ঈদে কোন সময় কীভাবে খাবেন

তামান্না চৌধুরী
১৭:৩০, ০৬ জুলাই ২০১৬
তামান্না চৌধুরী
১৭:৩০, ০৬ জুলাই ২০১৬
আপডেট: ১৭:৩০, ০৬ জুলাই ২০১৬
যেকোনো ভারি খাবার এবং পরিমাণে কম গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে না। ছবি : সংগৃহীত

৩০ দিন রোজায় সংযমের পর আগামীকাল ঈদ। সাধারণ নিয়মের থেকে যেহেতু এই ৩০ দিন খাবারের নিয়মকানুনে কিছুটা পরিবর্তন হয়, সে জন্য সুস্থভাবে ঈদ উদযাপনে খাবারের মেন্যু স্বাস্থ্যকর হওয়া ভালো। রোজায় ইফতার, সেহরি ও রাতের খাবারের মধ্যে যেহেতু সীমাবদ্ধ থাকতে হয় এবং সেই সাথে মুখরোচক বেশ কিছু খাবারও খাওয়া হয়, তাই ঈদের মেন্যুতে ভিন্নতা এনে স্বাস্থ্যকর খাবার নির্বাচন করলে ভালো।

ঈদের সকালের মেন্যু : সাধারণ ঈদের সকালে সবাইকে নামাজ পড়তে যেতে হয়। সাধারণত হালকা খাবার যেমন ফলের জুস, মিষ্টান্ন ইত্যাদি খাবার নামাজের আগে খাওয়া হয়ে থাকে। নামাজের পর সবাই মিলে সকালের নাস্তা খেয়ে থাকে। ঈদের সকালের মেন্যুতে একটু হালকা খাবার থাকলে স্বাস্থ্যের জন্য ভালো। কেননা ৩০ রোজার পর হঠাৎ করে সকালে অনেক ভারি খাবার খেয়ে নিলে তা বদহজম, পেটে ব্যথা, এসিডিটি বা যেকোনো গ্যাসট্রোইনটেসট্রাইনাল সমস্যা করতে পারে। সকালে তেল ছাড়া পরোটা বা রুটি, কার্বোহাইড্রেট হিসেবে নেওয়া যেতে পারে। সেই সাথে সবজির কোনো মেন্যু রাখা ভালো। কেননা সারাদিন মাংস ও ভারি খাবারের জন্য সবজি মেন্যু থেকে বাদ পড়ে যায়। তাই প্রোটিন হিসেবে রুটি ও সবজির সাথে ডিম বা মুরগির মাংসের কোনো মেন্যু রাখা যেতে পারে। কেউ চাইলে ডিম বা মুরগির মাংসের বদলে দুধের ডেজার্টও খেতে পারেন।

দুপুরের মেন্যু : সাধারণত পরিবারের সবাই মিলে দুপুরের খাবারটি এক সাথে খেয়ে থাকে। অথবা বাড়িতে অতিথি আসলেও তাকে খাওয়াতে হয়। তাই দুপুরের মেন্যুতে কার্বোহাইড্রেট হিসেবে পোলাও বা খিচুড়ি রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে পোলাও বা খিচুড়িতে ঘি ব্যবহার করা না হয়। এ ছাড়া দুপুরের মেন্যুর তালিকায় মাছের একটি রেসিপি, যেমন—মাছের কোরমা, ফিস কাটলেট, ফিস কোপতা, গ্রিলড ফিস, বেকড ফিশ ইত্যাদি মুখোরোচক মাছের তৈরি রেসিপি খেলে স্বাদও মেটে এবং স্বাস্থ্যসম্মতও হয়।

সকালের মেন্যুতে মুরগি না থাকলে দুপুরের মেন্যুতে মুরগির কাবাব, রেজালা বা রোস্ট, কোরমা ইত্যাদি রেসিপি রাখা যেতে পারে। কেউ যদি এর সাথে গরু বা খাসির মাংস যোগ করেন, সে ক্ষেত্রে খাদ্য প্রস্তুতে অবশ্যই ভারসাম্য রাখতে হবে। যেমন মুরগির রোস্ট খেলে, গরুর হাড়ি কাবাব বা স্যাঁকা তেলে ভাজা টিকিয়া কাবাব খেতে পারেন। এগুলো প্রস্তুতে কম তেলের প্রয়োজন হয়। দুপুরের মেন্যুকে আরো স্বাস্থ্য সম্মত করতে যেকোনো সালাদ অবশ্যই রাখতে হবে।

রাতের খাবার : সারাদিন বাড়িতে এবং বাইরে ঈদ আনন্দ উদযাপনে সবাইকে নানা রকম খাবার খেতে হয়। তাই রাতের খাবারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খেয়ে নিলে রাতে হজমে গোলযোগজনিত সমস্যা হতে পারে।

রাতে ভাতের সাথে একটু ভিন্ন ধর্মী মেন্যু রাখা যেতে পারে। অথবা রুটি, কাবাব জাতীয় মেন্যুও রাখা যেতে পারে। এ ছাড়া অল্প তেলে তৈরি মোরগ পোলাও বা তেহাররিও রাতের মেন্যুতে থাকতে পারে। তবে বিরিয়ানি বা তেহারির ক্ষেত্রে আনুষঙ্গিক অন্য কোনো মেন্যু না থাকলেই ভালো। এ ছাড়া ভিন্নধর্মী খাবারের মধ্যে চাইনিজ, থাই বা ইংলিশ খাবার-দাবার রাখা যেতে পারে। এই জাতীয় খাবারে ঘি বা বাটারের ব্যবহার যেহেতু হয় না, তাই স্বাস্থ্যের জন্য ভালো।

ঈদের ডেজার্ট : নানা জাতীয় খাবারের পাশাপাশি সব বাড়িতেই কম বেশি মিষ্টান্ন তৈরি হয়। স্বাস্থ্যসম্মত মিষ্টান্ন তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সেগুলো হলো :

  • শিরা বা ভাজার পরিবর্তে দুধ দিয়ে তৈরি ডেজার্ট করা।
  • মিষ্টান্ন তৈরিতে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার।
  • মিষ্টান্ন তৈরিতে শুকনো ফলের ব্যবহার করা।
  • মিষ্টান্ন তৈরিতে সবজি বা ফলের ব্যবহার।

সাধারণত ঈদে অনেক রকম ভারি খাবারের সাথে এমন কিছু মিষ্টান্ন খেতে হয়, যা স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি তৃপ্তিও পাওয়া যায়। যেমন ফলের তৈরি কাস্টার্ড, ফল ও দই দিয়ে তৈরি স্মুদি, ফ্রুটস চাট ইত্যাদি স্বাস্থ্যকর ডেজার্ট। এ ছাড়া দুধের তৈরি পায়েস, টকমিষ্টি দই, পুডিং, দুধ সেমাই এগুলো অনেক পুষ্টিকর মিষ্টান্ন। এই ধরনের মিষ্টান্ন তৈরিতে কোনো ঘি বা মাখনের প্রয়োজন হয় না। এই ধরনের ডেজার্ট থেকে প্রোটিন ও ভালো ক্যালোরি পাওয়া যায়। তাই ঈদের মেন্যুতে দুধের তৈরি ডেজার্ট থাকলে ভালো।

ঈদের সালাদ : ঈদে এমন সালাদ নির্বাচন করতে হবে যেটি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণের পাশাপাশি খাবার হজমে সাহায্য করবে। সাধারণভাবে ঈদে যেহেতু মুখরোচক ও ভারি মেন্যু থাকে, তাই সালাদে ক্রিম, মেয়নেজ ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ঈদ মেন্যুতে অনেক মাছ মাংস থাকে। তাই সালাদে মাছ বা মাংসের ব্যবহার থেকে বিরত থাকলে ভালো হয়। সেই ক্ষেত্রে শশার সালাদ, টমেটোর সালাদ, কাঁচা পেপের সালাদ, মুলার সালাদ, সবজির সালাদ ইত্যাদি মেন্যুতে রাখলে ভালো। ড্রেসিং হিসেবে ভিনেগার, সস, দই, টকদই, লেবুর রস, ফলের রস ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া চিনি, লবণ, মধু, গোলমরিচ , সরিষা বাটা ও অন্যান্য হার্ব বা মশলা যুক্ত করেও সালাদটি সুস্বাদু করা যেতে পারে।

ঈদ মানে আনন্দ। আর তার সবচেয়ে বড় মাধ্যমই হলো খাওয়া দাওয়া। মুখরোচক বিভিন্ন রেসিপি মেন্যুতে থাকতেই পারে। তবে স্বাস্থ্য ও ক্যালোরির কথা বিবেচনা করে, খাদ্য গ্রহণের পরিমাণের ওপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে যেকোনো ভারি খাবারও পরিমাণে কম গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে না। সারাদিন কিছুটা হাঁটাহাঁটি এবং দুই থেকে তিন লিটার পানি গ্রহণ সবাইকে নিশ্চিত করতে হবে।

লেখক : প্রধান পুষ্টিবিদ, অ্যাপোলো হাসপাতাল।

সর্বাধিক পঠিত
  1. ‘কিডনির রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নাই’
  2. বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী
  3. ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে ভর্তি
  4. কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জরুরি: বিশেষজ্ঞদের অভিমত 
  5. ডেঙ্গু আক্রান্ত আরও ১২ জন হাসপাতালে ভর্তি
  6. সিদ্ধ চাল নাকি আতপ চাল, কোনটি বেশি পুষ্টিকর?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x