Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৬:১৬, ০৮ এপ্রিল ২০১৫
শাশ্বতী মাথিন
১৬:১৬, ০৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৬:১৬, ০৮ এপ্রিল ২০১৫
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

গরমে যে পাঁচটি ফলের রস অবশ্যই খাবেন

শাশ্বতী মাথিন
১৬:১৬, ০৮ এপ্রিল ২০১৫
শাশ্বতী মাথিন
১৬:১৬, ০৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৬:১৬, ০৮ এপ্রিল ২০১৫
গরমে ফলের রস খেলে শরীর তরতাজা থাকবে। ছবি : হেলথ অ্যান্ড হেলদি লিভিং

গরমে দেহকে তরতাজা করার জন্য এক গ্লাস সুস্বাদু ফলের রসের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দিয়েছে পাঁচটি ফলের পরামর্শ, যা শরীরের পিপাসা মেটানোর পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করবে।

আনারস
আনারসে রয়েছে ব্রমেলিয়ান এনজাইম; এটি চর্বি ও প্রোটিনকে হজম করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অনেক উচ্চমাত্রার ভিটামিন এবং মিনারেল : ভিটামিন-এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। এসব উপাদান ঠান্ডাজনিত কারণে রোগ প্রতিরোধ করে এবং হাড়কে ভালো রাখে। এই ফল দাঁত ও মাড়িকে ভালো রাখতে সাহায্য করে। 

তরমুজ
গরমের এই সময়টায় তরমুজ বেশ সহজলভ্য। এই রসালো ফলটি দেহের জন্যও খুব উপকারী। এর মধ্যে রয়েছে লাইকোপিন, যা সূর্যের কারণে ত্বকের কোষের যে ক্ষতি হয়, সেটি থেকে রক্ষা করে। এর মধ্যে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিনয়েডস, ভিটামিন-এ, ভিটামিন-বি৬, ভিটামিন-সি, ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে প্রচুর। প্রতিদিন তরমুজের একটি ছোট টুকরো খেলে চুল পড়া হ্রাস পায়। হজমের সমস্যা এবং হার্ট অ্যাটাক প্রতিরোধেও কাজ করে তরমুজ।  

কচি নারকেল 
কচি নারকেলের পানি পান করতে হয়তো অতটা মজা নয়, তবে স্বাস্থ্যের জন্য এমন উপকারী ফল আর নেই। এটি কেবল গরমে আপনার পিপাসাই মেটাবে না, শরীরে ভিটামিন, মিনারেল ও ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করবে। এটি শরীরকে ঠান্ডা রেখে অন্ত্রের সমস্যা দূর করে এবং প্রস্রাবের সংক্রমণ কমায়। এই পানি কিডনির সমস্যা এবং মূত্রনালির পাথররোধে বেশ কার্যকর। 

আম
গ্রীষ্মকাল আসবে আর আমের রস খাবেন না, তা কি হয়! আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোলন, ব্রেস্ট ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। এই ফল রক্তে বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ত্বক পরিষ্কার রাখে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে। 

স্ট্রবেরি
ছোট্ট এই ফলে রয়েছে ভিটামিন, প্রোটিন, সাইট্রিক এসিড আয়রন এবং ফসফরাস। এটি প্রস্রাবের সমস্যায় বেশ কাজ করে, দেহের পরিপাক ভালো রাখে, কোলেস্টেরলের মাত্রা কমায়। গর্ভাবস্থার প্রথম দিকে এটি খাওয়া ভালো। কেননা, ভ্রূণের বৃদ্ধিতে স্ট্রবেরি বেশ কার্যকর। এই গরমে স্ট্রবেরির রসও পান করতে পারেন।

সর্বাধিক পঠিত
  1. হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
  2. ঈদের দিনে ঢামেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
  3. হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭
  4. হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮
  5. হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩৬
  6. হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x