Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৭:৪৫, ১৬ মার্চ ২০১৫
শাশ্বতী মাথিন
১৭:৪৫, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৪৫, ১৬ মার্চ ২০১৫
আরও খবর
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?
বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

যে কারণে সবসময় ক্লান্ত থাকেন আপনি

শাশ্বতী মাথিন
১৭:৪৫, ১৬ মার্চ ২০১৫
শাশ্বতী মাথিন
১৭:৪৫, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৪৫, ১৬ মার্চ ২০১৫
ক্লান্তি কমাতে স্বাস্থ্যকর খাবার খান। ছবি : হেলথ ডটকম

কেবল কম ঘুমই শরীরকে ক্লান্ত করে তোলার একমাত্র কারণ নয়। এ ছাড়া বিভিন্ন কারণ রয়েছে যেগুলো দেহকে ক্লান্ত করে তোলে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথডটকম জানিয়েছে এমন কিছু কারণ যার ফলে সবসময় ক্লান্ত দেখায় আপনাকে। গবেষকরা বলেছন, এসব কারণগুলো  এড়িয়ে চললে অনেক বেশি ফুরফুরে থাকতে পারবেন আপনি। কারণগুলো হলো :

ব্যায়াম না করা

নিয়মিত ব্যায়াম না করার জন্য  ক্লান্ত হয়ে যেতে পারেন আপনি। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখানো হয়েছে, যারা সপ্তাহে অন্তত তিন দিন ২০ মিনিটের জন্য ব্যায়াম করে, তারা কম অবসন্ন থাকে এবং বেশি কর্মক্ষম থাকে। যারা নিয়মিত ব্যায়াম করে তাদের কার্ডিওভাসকুলার পদ্ধতি ভালো থাকে। ব্যায়ামের ফলে শরীরে অক্সিজেন প্রবেশ করে। আর যদি ব্যায়াম করা একেবারেই সম্ভব না হয় তবে অন্তত একটু হাঁটুন।

পানি কম পান

শরীরে পানির পরিমাণ দুই শতাংশ কমে গেলেও এটি আপনার কর্মক্ষমতাকে অনেকাংশে কমিয়ে দেবে। পানি শূন্যতার জন্য শরীরে অক্সিজেন কমে আসে, যা ক্লান্ত এবং দুর্বল লাগার একটি বড় কারণ। গবেষকরা জানান, কম অক্সিজেন পেশি ও কোষকে ক্লান্ত করে তোলে। তাই ক্লান্তি কাটাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

আয়রনের ঘাটতি

শরীরে আয়রনের ঘাটতি হলে এটি আপনাকে আলসে করে তুলবে। কাজে মনোযোগের ব্যাঘাত ঘটাবে। এনিমিয়ার ঝুঁকি কমাতে প্রচুর পরিমাণ আয়রন জাতীয় খাবার খান। আয়রনের ঘাটতি পূরণে সাদা মাংস, টফু, কুসুমসহ ডিম, বিভিন্ন ধরনের সবজি, পিনাট মাখন, বাদাম ইত্যাদি খেতে পারেন। আয়রনের ঘাটতি শরীরে আরো অনেক রোগ তৈরি করে। যদি আপনি বুঝতে পারেন, এই সমস্যা হচ্ছে তবে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন।

খুঁত খুঁতে ভাব

কাজে খুঁত খুঁতে ভাব ক্লান্তির একটি অন্যতম কারণ। নিউইয়র্ক ইউনির্ভাসিটি অব মেডিসিনের অধ্যাপক ইরিন এস লেভিন জানান, কাজের ক্ষেত্রে যতই পরিশ্রমী হোন না কেন সম্পূর্ণ নিঁখুত কাজ করা দুষ্কর। আর যদি আপনার লক্ষ্য অবাস্তব হয় তাহলে তো সেটি অর্জন করা আরো কঠিন। তাই খুঁত খুঁতে না হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালোভাবে কাজটি করার চেষ্টা করুন।

উদ্বেগ

হঠাৎ করে বস ফোন দিয়েছেন মিটিংয়ের জন্য। কিন্তু এর জন্য হয়তো এখনি প্রস্তুত নন আপনি। এটা আপনার ভেতরে ভয় এবং উদ্বেগ তৈরি করছে। কেননা এর আগে মিটিংয়ে বসকে খুশি করতে পারেননি -এসব ভাবনাগুলোও আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। যদি বিষয়টি এমনই হয় তবে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন। নিজের সঙ্গে কথা বলুন, কীভাবে এটাকে হালকাভাবে নেওয়া যায়। পরিস্থিতিটিকে কীভাবে সহজ করবেন এর জন্য বন্ধুদেরও পরামর্শ নিতে পারেন।

সকালের নাস্তা না খাওয়া

সকালের নাস্তা না খাওয়ার ফলে ক্লান্ত হয়ে পড়তে পারেন আপনি। সারারাত অনেকটা সময় না খাওয়ার ফলে শরীরের জ্বালানি কমে যায়। তাই সকালের নাস্তা আপনার শরীরের শক্তি জোগাতে কাজ করবে।

জাংক ফুডকে না

গবেষকরা জানান, অতিরিক্ত জাংক ফুড বা ফাস্ট ফুড খাওয়া আপনার শরীরে কাবোর্হাইড্রেটের পরিমাণকে বাড়িয়ে দেবে; যা রক্তে শর্করার পরিমাণকে বাড়িয়ে দেয়। এর ফলে শরীর অবসন্ন হয়। তাই ভালো হয় যদি খাদ্য তালিকায় মাছ, সাদা মাংস, ভাত, আলু, ফল বা সালাদ খেতে পারেন।

ছুটিতেও কাজ করেন

কোথাও বেড়াতে গেছেন তখনো হয় তো মেইল চেক করছেন। ছুটির দিনেও কাজ করা বা কাজের চিন্তা আপনাকে এক সময় ক্লান্ত করে তুলতে পারে। এটা আপনার কর্মক্ষমতা কমিয়ে দেয়। নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক লোমবার্ডো জানান, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলুন নিজেকে। এই বিরতি আপনাকে সৃজনশীল ও অর্থবহ কিছু করতে সাহায্য করবে।

সর্বাধিক পঠিত
  1. নারীর সুস্থতার জন্য জরুরি এই ৫ ভিটামিন
  2. বিশ্ব ক্যানসার দিবস আজ
  3. বিএমইউতে অনলাইন টিকেটে একদিনে চিকিৎসাসেবা নিয়েছে দুই হাজার রোগী
  4. ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৮
  5. ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে
  6. ‘ফিট’ থাকতে কতক্ষণ হাঁটতে হবে? 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x