Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৭:০৮, ১৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫
শাশ্বতী মাথিন
১৭:০৮, ১৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

পুরুষদের বন্ধ্যত্ব নিয়ে যত ভুল

শাশ্বতী মাথিন
১৭:০৮, ১৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫
শাশ্বতী মাথিন
১৭:০৮, ১৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫
পুরুষদের বন্ধ্যত্ব নিয়ে এসব ভুল ধারণাগুলো প্রচলিত রয়েছে। ছবি : সংগৃহীত

অজ্ঞতার কারণে অনেকেই সন্তান না হওয়ার জন্য নারীকেই বেশি দোষারোপ করে থাকেন। সত্য হলো, পুরুষদের বন্ধ্যত্বের কারণেও অনেক সময় সন্তানধারণে সমস্যা হয়। তবে পুরুষদের বন্ধ্যত্ব নিয়ে কিছু ভুল ধারণা সমাজে প্রচলিত রয়েছে। এসব ভুল ধারণার কারণে সঠিক চিকিৎসা থেকে দূরে থাকেন পুরুষরা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে পুরুষদের বন্ধ্যত্বের ভুল ধারণাগুলোর কথা।    

১. ভুল ধারণা : বন্ধ্যত্ব কেবল নারীদের সমস্যা, এটি ভাবা সবচেয়ে বড় ভুল।

সঠিক : ১০০টি ঘটনার মধ্যে ৪০ ভাগ ক্ষেত্রে দেখা যায় বন্ধ্যত্বের সমস্যাটি পুরুষের থাকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, পুরুষরা কখনো কখনো একেবারই বীর্য উৎপাদন করতে পারছেন না।

২. ভুল ধারণা : মানসিক চাপের কারণে বন্ধ্যত্ব হয়।

সঠিক : মানসিক চাপ যৌন মিলনের আগ্রহ কমিয়ে দেয়। তবে বীর্যের গুণগতমান খারাপ করে না। যদি যৌন মিলনে কোনো অসুবিধা না থাকে, তবুও সন্তান না হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

৩. ভুল : পুরুষদের জননকোষ ঠান্ডা থাকলে ভালো বীর্য উৎপন্ন হয়।

সঠিক : এই ধারণাটি একদম সঠিক নয়। বরফের মতো ঠান্ডা জননকোষ কেবল ক্ষতিকরই নয়, অকার্যকরও বটে।

৪. ভুল : কেবল বয়স্ক পুরুষদের বন্ধ্যত্বের সমস্যা থাকে।

সঠিক : অনেক তরুণ পুরুষদের ক্ষেত্রেও শুক্রাণুর গুণগত মান খারাপ থাকে। এমনকি ২০ বছর থেকে এই সমস্যা হতে পারে।  

৫. ভুল : ধূমপান এবং মদ্যপান পুরুষের বন্ধ্যত্বের বড় কারণ।

সঠিক : কথাটা কিছুটা সঠিক। ধূমপান এবং মদ্যপান কম করা শুক্রাণুর জন্য উপকারী।  

৬. ভুল : পুষ্টি সংযোজন বা খাবারদাবার শুক্রাণুর গুণগত মান ভালো করে না।

সঠিক : অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন ই, জিংক, সেলেনিয়ামসমৃদ্ধ খাবার শুক্রাণুর গুণগত মান ভালো করে। 

৭. ভুল : মোবাইল ফোন পকেটে রাখার কারণে নিঃসরিত ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ শুক্রাণুর ক্ষতি করে।

সঠিক : বিষয়টি প্রশ্নাতীতভাবে এখনো প্রমাণিত হয়নি। এটি প্রমাণের জন্য আরো বড় গবেষণা দরকার।

৮. ভুল : আপনার যদি আগে সন্তান থাকে তবে পরবর্তীকালে বন্ধ্যত্বের সমস্যায় ভুগবেন না।

সঠিক : এটি সঠিক নয়। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে একটি সন্তান থাকার পর পরবর্তী সময়ে সন্তান হতে সমস্যা হতে পারে।

৯. ভুল : বাড়তি ওজন পুরুষদের বন্ধ্যত্বে কোনো ভূমিকা রাখে না।

সঠিক : যাদের উচ্চতার তুলনায় ওজন বেশি থাকে অর্থাৎ যারা ওজনাধিক্য তাদের বন্ধ্যত্বের সমস্যা হয়। তাই যেসব পুরুষের ওজন বেশি এবং সন্তান হতে সমস্যা হচ্ছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিন।

১০. ভুল : অতিরিক্ত সাইকেল চালনা শুক্রাণুর গুণগত মান ভালো করে।

সঠিক : এটা ঠিক নয়। সাইকেল চালানো শুক্রাণুর পরিমাণ বাড়ায় না। সাইকেল শুক্রাণুর সংখ্যা বাড়াতে কোনো কাজ করে না।

১১. ভুল : বাইকচালকদের সব সময় তাদের সিটের ব্যাপারে খেয়াল রাখা উচিত।

সঠিক : বাজে সিট বসতে অসুবিধা করে, তবে শুক্রাণু তৈরিতে কোনো সমস্যা তৈরি করে না।

১২. ভুল : প্রতিদিন যৌনমিলন উর্বরতা বাড়ায়।

সঠিক : কথাটি সঠিক নয়। বরং এটি সম্ভাবনা কমিয়ে দেয়। নারীর ডিম্বাণু মাত্র ২৪ ঘণ্টা সক্রিয় থাকে। নারীর উর্বরকালে পুরুষের একদিন পরপর টানা এক সপ্তাহ মিলিত হতে হয়। এতে বীর্যের পরিমাণ পর্যাপ্ত থাকে।

সর্বাধিক পঠিত
  1. হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
  2. ঈদের দিনে ঢামেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
  3. হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭
  4. হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮
  5. হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩৬
  6. হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x