Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৬:০২, ৩০ অক্টোবর ২০১৫
শাশ্বতী মাথিন
১৬:০২, ৩০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৬:০২, ৩০ অক্টোবর ২০১৫
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

হাসির যত সুফল

শাশ্বতী মাথিন
১৬:০২, ৩০ অক্টোবর ২০১৫
শাশ্বতী মাথিন
১৬:০২, ৩০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৬:০২, ৩০ অক্টোবর ২০১৫
প্রাণ খুলে হাসুন এবং বাঁচুন। ছবি : ওয়ান্ডারলিস্ট

প্রাণখুলে হাসতে পারা অনেক সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে শক্তি জোগায়। হাসি মানুষের উদ্বেগ ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে। গবেষকরা বলেন, প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাসলে হার্ট ভালো থাকে। এটি কখনো কখনো ওষুধের মতো কাজ করে। এ ছাড়া হাসির রয়েছে আরো অনেক গুণ। ওয়ান্ডারলিস্ট জানিয়েছে হাসির নয়টি সুফলের কথা।

১. আয়ু বাড়ায়
আর্কাইভ অব জেনারেল ফিজিশিয়ারির একটি গবেষণায় দেখা যায়, যেসব প্রবীণ ব্যক্তি আশাবাদী হন এবং প্রাণ খুলে হাসতে জানেন তাঁরা দীর্ঘায়ু হন। গবেষণাটিতে অংশ নেয় ৬৫ থেকে ৮৫ বছরের প্রবীণরাও। গবেষণার ফলাফলে বলা হয়, যারা নিয়মিত হাসে এবং আশাবাদী হয়, তারা হতাশাগ্রস্ত মানুষের তুলনায় ৫৫ ভাগ বেশি দীর্ঘায়ু হয়।

২. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে
হাসির অসাধারণ জাদু, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় বলা হয়, এটি বিভিন্ন ধরনের ফ্লু থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে; কফ এবং ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া যেসব হরমোন মানসিক চাপ বাড়ায়, উদ্বেগ তৈরি করে সেগুলোকেও নিয়ন্ত্রণে সাহায্য করে চমৎকার একটি হাসি। 

৩. ব্যথা সারায়
ইংল্যান্ডে পরিচালিত একটি গবেষণায় বলা হয়েছে, কেবল মাত্র ১৫ মিনিটের হাসি ব্যথা সহ্য করার ক্ষমতা ১০ গুণ বাড়িয়ে দেয়। এটি মস্তিষ্কের ভালো অনুভূতি তৈরীকারী হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। এতে সাময়িকভাবে ব্যথা দূর হয়।    

৪. বিষণ্ণতা দূর করে
বিভিন্ন গবেষণায় বলা হয়, যেসব ব্যক্তিরা বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভোগেন তাদের জন্য হাসি খুব উপকারী ওষুধ। হাসি মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে; উদ্বেগ ও বিরক্তি ভাব দূর করে। তাই মন খারাপ হয়েছে তো কি, হাসতে যেন ভুলবেন না।  

৫. সম্পর্ক ভালো করে
হাসি যেকোনো সম্পর্ককে ভালো করতে সাহায্য করে। হোক সেটা ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক সম্পর্ক। তাই সম্পর্ক ভালো করতে রসবোধ জাগ্রত করুন এবং হাসুন।  

৬. ব্যায়াম হয়
হাসলে দেহের ব্যায়াম হয়। এতে পেট, ঘাড় এসবের পেশির ব্যায়াম হয়। গবেষণায় বলা হয়, ১০০ বার হাসলে ১৫ মিনিট বাইক চালানোর মতো কাজে দেয়। 

৭. শ্বাস-প্রশ্বাস ভালো করে
বেশি বেশি হাসুন। কারণ হাসি ফুসফুসে বেশি বাতাস প্রবেশ করতে সাহায্য করে। এটি গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মতোই কার্যকরী। গবেষকরা বলেন, যাদের শ্বাসতন্ত্রের সমস্যা, বিশেষ করে অ্যাজমা রয়েছে তাদের জন্য হাসি থেরাপি খুবই উপকারী। 

৮. ওজন কমায়
হাসি ভালো ব্যায়াম আগেই বলেছি। আপনি হয়তো প্রাথমিক পর্যায়ে এর বিষয়টি বুঝতে পারবেন না। তবে যদি অনেক হাসেন এটি হৃদস্পন্দনের কার্যক্রম ভালো রাখতে সাহায্য করবে এবং বিপাক ক্রিয়াকে ভালো রাখবে। তাই গবেষকদের পরামর্শ, ওজন ঠিক রাখতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি অন্তত ২০ মিনিট হাসুন। 

৯. হার্টের সুরক্ষায়
যেসব মানুষ বেশি হাসে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্টের পেশি শক্তিশালী হয় এবং এর কার্যক্রম ভালো হয়। তাই হার্ট ভালো রাখতে নিয়মিত হাসুন। গবেষকরা বলেন, প্রতিদিন ১৫ মিনিটের হাসি ৩০ মিনিট ব্যায়ামের মতোই গুরুত্বপূর্ণ। তাই প্রাণখুলে হাসুন এবং বাঁচুন।

সর্বাধিক পঠিত
  1. হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩৬
  2. হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪
  3. হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  4. হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
  5. আমের পরেই দই খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো?
  6. হাম ও উপসর্গে ৫০০ ছাড়াল মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x