ব্লাড ক্যানসার বাড়ছে কেন?
বিভিন্ন কারণে ব্লাড ক্যানসার বাড়ছে। ব্লাড ক্যানসার বর্তমানে এত বাড়ছে কেন? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২৪তম পর্বে কথা বলেছেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্লাড ক্যানসার দিন দিন বাড়ছে। এর কারণ কী হতে পরে বলে মনে করেন?
উত্তর : এটি খুব ঝুঁকিপূর্ণ। ডব্লিউএইচওর হিসাব অনুসারে, ২০১২ সালে ক্যানসারের যে হার, সেটা ২০৩০ সালে ৭০ ভাগ বাড়বে। আর এ মুহূর্তে বাংলাদেশে প্রতিদিন ৩৩০ জনের ওপর ক্যানসার রোগ নির্ণয় হচ্ছে। এটা যদি ৭০ ভাগ বেড়ে যায়, তাহলে আমাদের দেশের ওপর যে চাপ পড়বে, এটা একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার।
প্রশ্ন : এটি বাড়ছে কেন ? কী কারণ বলে মনে হয়?
উত্তর : এর কারণ হতে পারে বেশি শহরায়ন। বেশি রাসায়নিক দ্রব্য ব্যবহার। বেশি দূষণ। প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা সংরক্ষণ করার জন্য অনেক কিছু ব্যবহার করছি।

ফিচার ডেস্ক