দাঁত ব্রাশ করতে ছাই, কয়লা কি ভালো?
দাঁত ব্রাশ করতে অনেকে ছাই, কয়লা ইত্যাদি ব্যবহার করেন। তবে এগুলো কি ভালো? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাঁত ব্রাশ করার জন্য ছাই, কয়লা বা বিভিন্ন গুঁড়ো দাঁতের মাজন ব্যবহার করেন এবং সেটা অনেকক্ষণ ধরে ঘষতে থাকেন। এ বিষয়ে আপনার মতামত কী?
উত্তর : ছাই বা কয়লা দিয়ে দাঁত না মাজাই ভালো। এখন অনেক ভালো ভালো পেস্ট বেরিয়েছে। এর দামও অনেক কম। গ্রামে-গঞ্জে সব জায়গায় পৌঁছে গেছে। লেমন ফ্লেভার থাকে, স্ট্রবেরি ফ্লেভার থাকে। সেটা দিয়ে ব্রাশ করাই উচিত হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে নাশতা খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে। এরপর কোনো সমস্যা হলে ছয় মাস পরপর পাস করা দন্ত্য চিকিৎসকের কাছে যেতে হবে।

ফিচার ডেস্ক