ঘুমের চিকিৎসায় সাইকিয়াট্রিস্টের ভূমিকা কী?
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ঝুনু শামসুন নাহার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত ঘুমের ব্যাঘাত ঘটলে আমরা মেডিসিনের চিকিৎসকের কাছে যাই। এখানে সাইকিয়াট্রিস্টের ভূমিকা কী?
উত্তর : আমাদের একটি বিশাল অধ্যায় আছে স্লিপ ডিজঅর্ডার নিয়ে। সেখানে প্রথম রোগটি হলো ইনসোমনিয়া ডিজঅর্ডার। যেমন ঘুমের মধ্যে হাঁটা, দুঃস্বপ্ন, নাইট টেরর।
আরো অনেক রোগ আছে। আমাদের একটি রিলাক্সেশন থেরাপি রয়েছে। এটি এখানে খুবই ভালো কাজ করে। সেটা শ্বাস-প্রশ্বাসের শিথিলায়ন করে। পেশির শিথিলায়ন করে। আমরা প্রথমে রোগীকে শিথিল করাই। এরপর রোগীকে আমরা ঘুমানোর কিছু ওষুধ বলে দেই। তাকে আমরা বোঝানোর চেষ্টা করি যে বিছানা হলো ঘুমানোর জন্য, ইন্টারনেট ব্রাউজ বা টিভি দেখার জন্য নয়। ঘুম যদি নাও হয় পরের দিন, নিজের কাজ ঠিকঠাক মতো করার জন্য বলি। ঘুমের ২০ মিনিট আগে হালকা গরম পানি দিয়ে গোসল করতে বলি। দু-তিন ঘণ্টা আগে যদি ব্যায়াম করে শরীরের তাপমাত্রা বাড়ায়, তাহলে কিছু হতে পারে। নানা জিনিসপত্রের কথা বলি। কিছু খাওয়া নিষেধ করে দেই।
সন্ধ্যার পর চা, কফি, কোক, চকলেট—এগুলো খেতে বারণ করি। এগুলোতে ঘুমের ব্যাঘাত ঘটে। দুশ্চিন্তা দূর করে ঘুমাতে যেতে হবে।
মানসিক চাপ তো লেগেই আছে, থাকবেই। এই এই কাজ করতে হবে। বসের বকুনি খেতে হবে। অনেক কিছুই তো আছে। তাই না? কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না।
ঘুমের সময় আমরা যদি এগুলো বাদ দিতে পারি ঘুমটাও রেস্টফুল হবে। পরের দিন আমরা সমস্যাগুলো সামলাব।

ফিচার ডেস্ক