বন্ধ্যত্ব বাড়ছে কেন?
অনেকের মধ্যেই বন্ধ্যত্ব হতে দেখা যায়। এটি বাড়ছে কেন? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬২৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নাজলিমা নারগিস। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বন্ধ্যত্বের হার সামগ্রিকভাবে বেড়েছে। এর কারণ কী?
উত্তর : বন্ধ্যত্বের পেছনে আসলে অনেক কারণ রয়েছে। আমাদের সামাজিক ব্যবস্থাপনায় মেয়েদের এই বিষয়টির জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়। তবে আসলে বন্ধ্যত্বের অনেক কারণ রয়েছে। এর মধ্যে নারীদের কিছু কারণ রয়েছে, সেইসঙ্গে পুরুষদেরও কিছু কারণ জড়িত।
আমরা যদি শতভাগের মধ্যে কারণ ধরি, ৩৫ ভাগ হলো মেয়েরা জড়িত। বাকি ৩৫ ভাগে স্বামী বা পুরুষ জড়িত। বাকিটি কিন্তু স্বামী-স্ত্রী উভয়ের কারণে হয়ে থাকে। আর কিছুটা যেটা থাকে স্বামী-স্ত্রী উভয়েই ঠিক আছেন, কিন্তু অন্য কারণেই তাঁদের মধ্যে সন্তান আর আসছে না।

ফিচার ডেস্ক