Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ফিচার ডেস্ক
১৮:২০, ০৪ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৪, ০৪ জুলাই ২০২০
ফিচার ডেস্ক
১৮:২০, ০৪ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৪, ০৪ জুলাই ২০২০
আরও খবর
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?
বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

করোনা ও ডেঙ্গু প্রতিরোধে যা করবেন

ফিচার ডেস্ক
১৮:২০, ০৪ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৪, ০৪ জুলাই ২০২০
ফিচার ডেস্ক
১৮:২০, ০৪ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৪, ০৪ জুলাই ২০২০
প্রতীকী ছবি

প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আবার এরই মাঝে মড়ার ওপর খাড়ার ঘা বসাচ্ছে ডেঙ্গু। করোনা আবহের মধ্যে বর্ষা আসার ফলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পানি। কারণ পানি ছাড়া মশার বংশ বৃদ্ধি অসম্ভব। তাই ডেঙ্গু থেকে বাঁচতে মশার বংশ বৃদ্ধি আটকানো সবচেয়ে জরুরি।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির মাঝে সাধারণ একটু জ্বর হলেই মানুষ করোনার ভয়ে আতঙ্কিত হয়ে উঠছেন। আর যেহেতু ডেঙ্গুর উপসর্গের সঙ্গে কোভিড-১৯-এর উপসর্গও কিছুটা মেলে, তাই একটু শারীরিক অসুস্থতা দেখা দিলেই চিন্তার ভাঁজ পড়ছে কপালে। 

চিকিৎসকদের মতে, সামান্য কিছু উপসর্গের পার্থক্যের মাধ্যমে করোনা ও ডেঙ্গুকে নির্ণয় করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। জেনে নিন এই দুই ভাইরাসের উপসর্গের মধ্যে পার্থক্যগুলো কী কী।

ডেঙ্গুর উপসর্গ 

১. উচ্চ তাপমাত্রাযুক্ত জ্বর (১০১-১০২ ডিগ্রি) 

২. গা, হাত, পা অসহ্য ব্যথা ও গাঁটে গাঁটে ব্যথা 

৩. গায়ে র‍্যাশ

৪. অসহ্য মাথা ও চোখের আশপাশে ব্যথা 

৫. বমি-বমি ভাব, আবার মাঝেমধ্যে বমি হয়ে যাওয়া। 

৬. পেটে তীব্র যন্ত্রণা

৭. মুখের স্বাদ হারিয়ে ফেলা ও খিদে না পাওয়া 

৮. দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া 

৯. গলাব্যথা ও ঢোক গিলতে কষ্ট

কোভিড-১৯-এর উপসর্গ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সর্বাধিক সাধারণ লক্ষণ (যে লক্ষণগুলো সচরাচর দেখা যায়) : ১. জ্বর, ২. শুকনো কাশি, ৩. শারীরিক দুর্বলতা ও ৪. গলা ব্যথা। কম সাধারণ লক্ষণ (যে লক্ষণগুলো তুলনামূলক কম দেখা যায়) : ১. পা, হাত ও শরীরে অসহ্য যন্ত্রণা, ২. পেট খারাপ ৩. মাথার যন্ত্রণা, ৪. স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা, ৫. ত্বকে ফুসকুড়ি দেখা দেওয়া, ৬. পায়ের আঙুলে লালচে ভাব জন্ম নেওয়া বা বিবর্ণতা। গুরুতর লক্ষণ : শ্বাসকষ্ট ও বুকে অসহ্য ব্যথা।

ডেঙ্গু ও করোনা প্রতিরোধে যা করবেন 

১. জ্বর দেখে ডেঙ্গু বা করোনা নির্ধারণ করা সম্ভব নয়। তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে র্যা পিড টেস্টের মাধ্যমে NS1 রক্ত পরীক্ষা করতে হবে। এ ছাড়া প্লেটলেট কাউন্ট, পিসিআর টেস্ট, এলিজা টেস্ট করতে হবে। পাশাপাশি করোনার ক্ষেত্রে সোয়াব টেস্ট করতে হবে। 

২. সুষম খাদ্য গ্রহণ এবং শারীরিক অনুশীলনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। 

৩. প্রচুর পানি পান করতে হবে। 

৪. করোনার ক্ষেত্রে পার্সোনাল হাইজিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 

৫. হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি মাস্ক পরতে হবে। 

৬. ডেঙ্গুর ক্ষেত্রে বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ব্লিচিং পাউডার অথবা অ্যান্টি-লার্ভাল স্প্রে ব্যবহার করতে হবে। 

৭. ডেঙ্গুর ক্ষেত্রে মশারি টানিয়ে ঘুমানো এবং ফুল স্লিভ জামা-কাপড় পরতে হবে। 

৮. কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া খুবই জরুরি।

সর্বাধিক পঠিত
  1. হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
  2. হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
  3. হাম কেন দ্রুত ছড়িয়েছে, যা বললেন শিশু হাসপাতালের পরিচালক
  4. বিএমইউতে অকার্যকর দাঁত অপসারণ ও চোয়ালে আধুনিক ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পন্ন
  5. হাম ও হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
  6. জ্বর হলেই হাসপাতালে ভিড় না করার পরামর্শ বিশেষজ্ঞদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x