Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ফিচার ডেস্ক
১৮:০০, ২০ জুলাই ২০২০
আপডেট: ১৮:০০, ২০ জুলাই ২০২০
ফিচার ডেস্ক
১৮:০০, ২০ জুলাই ২০২০
আপডেট: ১৮:০০, ২০ জুলাই ২০২০
আরও খবর
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?
বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

করোনার বিরুদ্ধে লড়তে চার চাবিকাঠি

ফিচার ডেস্ক
১৮:০০, ২০ জুলাই ২০২০
আপডেট: ১৮:০০, ২০ জুলাই ২০২০
ফিচার ডেস্ক
১৮:০০, ২০ জুলাই ২০২০
আপডেট: ১৮:০০, ২০ জুলাই ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাস মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভ্যাকসিনের পথ চেয়ে সবাই। কবে আবিষ্কার হবে করোনার ভ্যাকসিন, কবেই বা পৃথিবী মুক্তি পাবে এই মারণ ভাইরাস থেকে—এ নিয়ে অন্তহীন চিন্তা মানুষের। বিজ্ঞানীরাও তাঁদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস রুখতে সচেতনতাই সবচেয়ে জরুরি। করোনার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে চার মূল চাবিকাঠি অত্যন্ত প্রয়োজন বলে নিজস্ব মত প্রকাশ করছেন বহু চিকিৎসক ও বিশেষজ্ঞ।

মাস্ক

নভেল করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসকদের মতে, বাড়ির বাইরে পা রাখলে মাস্ক পরতেই হবে। তবে শুধু পরলেই হবে না, সঠিক নিয়ম মেনে তা পরতে হবে। পরার সময় খেয়াল রাখতে হবে যাতে নাক ও মুখ ঢেকে থাকে। আর এই মাস্কটি যেন হয় থ্রি লেয়ারের। বাইরে পরার পাশাপাশি বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থেকে থাকেন, তবে তাঁর কাছে যাওয়ার আগেও মাস্ক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, মাস্ক পরার পর তা সঠিক নিয়ম মেনে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই মাস্ক পরিষ্কার না করে পরা চলবে না।

সামাজিক দূরত্ব

মাস্ক ব্যবহারের পাশাপাশি সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। এক জায়গায় অনেকে মিলে জড়ো হবেন না। ভিড় জায়গা সর্বদা এড়িয়ে চলবেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো বন্ধ করতে হবে।

হাত ধোওয়া বা স্যানিটাইজ করা

করোনাভাইরাস রুখতে মাস্ক পরার পাশাপাশি বিশেষজ্ঞরা হাত ধোওয়ার ওপরও বেশি গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে হাত ধুলে বা স্যানিটাইজ করলে সংক্রমণ অনেকটাই রুখে দেওয়া যাবে। তাই বারবার হাত ধোওয়ার ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাইরে থেকে ফিরলে, খাবারের আগে এমনকি কর্মক্ষেত্রে থাকাকালে ঘন ঘন হাত স্যানিটাইজ করার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাত না ধুয়ে কোনো অবস্থাতেই টি জোন অর্থাৎ চোখ, মুখ ও নাকে হাত না দেওয়ার দিকেও বিশেষভাবে নজর রাখতে হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা

বিশেষজ্ঞদের মতে, যার ইমিউনিটি পাওয়ার যত বেশি, তার করোনার বিরুদ্ধে লড়াই করা তত সহজ। তাই এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া দরকার। এ ছাড়া মেনে চলতে হবে পারসোনাল হাইজিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সুষম আহার অর্থাৎ ভিটামিন, মিনারেলস, প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার খেতে হবে। পাশাপাশি শরীরচর্চা, সময়মতো ঘুমাতে হবে।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই চার চাবিকাঠির মাধ্যমে ভাইরাসকে প্রতিরোধ করতে পারেন আপনিও। সঠিক নিয়ম অনুযায়ী এগুলো মেনে চললে আপনি সুস্থ থাকার পাশাপাশি সুস্থ থাকবে আপনার পরিবারও। খুব শিগগিরই পৃথিবী করোনামুক্ত হবে, এমন প্রত্যাশা সবার।

সর্বাধিক পঠিত
  1. ঋতু পরিবর্তনে ফরিদপুরে হাসপাতালে বাড়ছে শিশু রোগী
  2. ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে
  3. ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭ জন হাসপাতালে
  4. নারীর সুস্থতার জন্য জরুরি এই ৫ ভিটামিন
  5. বিশ্ব ক্যানসার দিবস আজ
  6. বিএমইউতে অনলাইন টিকেটে একদিনে চিকিৎসাসেবা নিয়েছে দুই হাজার রোগী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x