সংকটাপন্ন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড...