প্রবাসের মঞ্চে বন্যার গান, শিবলী-নিপার নাচে মুগ্ধ টরন্টো

কানাডার টরন্টোতে সংগীত ও নৃত্যের এক বিশেষ সন্ধ্যায় মুগ্ধ হলেন প্রায় এক হাজার দর্শক-শ্রোতা। রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিবেশনায় মেতে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠান শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও ও প্রশংসাসূচক মন্তব্যে উঠে আসছে সেই সন্ধ্যার নানা মুহূর্ত।গত ১৪ নভেম্বর টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’।...