Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৪০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৪০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?
৬ দিন হলো বাবাকে ছুঁয়ে দেখি না: মিষ্টি জান্নাত
বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত
আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে : মিষ্টি জান্নাত

শাকিবকে ঘিরে বিয়ের হাইপ, শেষমেশ ব্যবসায়ীকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত!

বিনোদন ডেস্ক
১৫:৪০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৪০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২৬
মিষ্টি জান্নাত। ছবি : ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে বিয়ের প্রসঙ্গ তুলে একসময় গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তার বিভিন্ন মন্তব্যে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। সেই আলোচনার মধ্যেই এবার নিজের বিয়ের খবর জানিয়ে নতুন চমক দিলেন এই অভিনেত্রী। তবে এবার পাত্র শাকিব খান নন, মিষ্টি জান্নাতের স্বামী একজন ব্যবসায়ী।

খবরটি এখন আর গুঞ্জন নয়, বরং অভিনেত্রী নিজেই দিয়েছেন এর সত্যতা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করে হঠাৎ করেই আলোচনার জন্ম দেন তিনি। এরপর গণমাধ্যমের কাছে বিয়ের খবর নিশ্চিত করলেও স্বামীর পরিচয় নিয়ে রেখেছেন রহস্য।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে নাম, ছবি কিংবা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।

বিয়ে কবে, কোথায়—এমন প্রশ্নেও সরাসরি উত্তর দেননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাদের বিয়ে হয়েছে। আর বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—সেই প্রশ্নে অবশ্য কোনো রহস্য রাখেননি মিষ্টি। জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে ভালোবেসেই।

তবে কবে থেকে প্রেম, কবে বিয়ে—এসব তথ্য আপাতত গোপনই থাকছে। মিষ্টির যুক্তি, সবকিছু একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

তাহলে কি স্বামীকে সারাজীবন আড়ালেই রাখবেন? মিষ্টির উত্তর, এমন কোনো পরিকল্পনা নেই। সময় হলেই স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এমনকি মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

মিষ্টি আরও জানিয়েছেন, তাদের বিয়েটি হুট করে হয়নি। বেশ আগেই বিয়ে করেছেন তারা। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

এদিকে বিয়ের খবর প্রকাশের পেছনে রয়েছে অন্য গল্পও। মিষ্টির দাবি, প্রেম ও বিয়ে নিয়ে নানা ধরনের মানুষের নানা আচরণে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেতেন তিনি।

একপর্যায়ে এসব ঘটনায় বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। মিষ্টির মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার বিষয়টি মোটেও স্বাভাবিক নয়।

তবে বিয়ে করলেও এখনও পুরোপুরি সংসারী জীবনে ঢুকে পড়েননি মিষ্টি। অভিনেত্রীর ভাষ্য, বিয়ে হলেও তাদের বিবাহিত জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।

অর্থাৎ বিয়ের খবর জানা গেলেও মিষ্টির স্বামী কে, কবে তাদের প্রেমের শুরু এবং ঠিক কবে বিয়ে—এই তিন প্রশ্নের উত্তর আপাতত ‘সাসপেন্স’ হিসেবেই রেখে দিলেন অভিনেত্রী।

মিষ্টি জান্নাত

সংশ্লিষ্ট সংবাদ: মিষ্টি জান্নাত

২০ মে ২০২৫
আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে : মিষ্টি জান্নাত
১৬ মে ২০২৪
জয় আমাকে লং ড্রাইভে যাওয়ার অফার করেছিলেন: মিষ্টি জান্নাত
সর্বাধিক পঠিত
  1. মায়ের জন্মদিনে আবেগঘন অপূর্ব, বললেন ‘জীবনের সেরা উপহার’
  2. আসল ‘কিং’ কে? শাহরুখকে চ্যালেঞ্জ জানালেন নাগার্জুন
  3. ‘ড্যাডি ইজ হোম’ বলেছিলেন ইয়াশ, বক্স অফিস বলছে ‘ড্যাডি ইজ গন’?
  4. ওমর সানীর পুরোনো স্মৃতি: মায়ের কোলে ছোট্ট সানীকে চেনার উপায় নেই!
  5. সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
  6. নেপাল থেকে ফিরেই যে অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x