Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৩:৫০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:৫০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
জীবনের সব অভিজ্ঞতা ঢেলে ‘দ্য জেলো শো’ সাজালেন জেনিফার লোপেজ
নিজের গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস, শুরু নতুন বছরে
মৌসুমী হামিদের ঘরে নতুন অতিথি, ছেলের নাম রাখলেন ওহী
পর্দায় রণবীরের মা, বাস্তবে বয়সের ব্যবধান জানলে চমকে যাবেন!
পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন মাহি

বিনোদন ডেস্ক
১৩:৫০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:৫০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ নভেম্বর ২০২৬

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে এবার দেশীয় ঐতিহ্য ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে তুলে ধরেছেন তিনি। এ পর্বে মাহির পরনে ছিল লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী খাদির শাড়ি।

‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ‘ন্যাশনাল কস্টিউম’-এ নিজেকে তুলে ধরেছেন মাহি। দিয়েছেন মাতৃত্ব নিয়ে বার্তা।

আজ রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটির তাৎপর্য ব্যাখ্যা করে মাহি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।’

মাহির ভাষ্যমতে, পোশাকটি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা—মা ও সন্তানের চিরন্তন বন্ধনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এতে তুলে ধরা হয়েছে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ ও সন্তানকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি।

তার মতে, পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীক মাতৃত্বের এমন এক গল্প বহন করছে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সবার হৃদয় ছুঁতে পারে।

মাহির পরনে থাকা সাদা-লাল শাড়িতে ছিল লাল রঙের নান্দনিক অলংকরণ। এর পেছনে বৃত্তাকার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব। পুরো সাজে দেশীয় ঐতিহ্যের পাশাপাশি মাতৃত্বের আবেগকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

বিনোদন সামিরা খান মাহি

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৫২ মিনিট আগে
জীবনের সব অভিজ্ঞতা ঢেলে ‘দ্য জেলো শো’ সাজালেন জেনিফার লোপেজ
৩ ঘন্টা আগে
নিজের গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস, শুরু নতুন বছরে
৬ ঘন্টা আগে
মৌসুমী হামিদের ঘরে নতুন অতিথি, ছেলের নাম রাখলেন ওহী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পর্দায় রণবীরের মা, বাস্তবে বয়সের ব্যবধান জানলে চমকে যাবেন!
  2. পুত্রসন্তানের মা হলেন সামান্থা
  3. বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল
  4. নতুন পরিচয়ে বুবলী, প্রথম কাজ নিয়েই বড় অর্জন
  5. ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভাবনার ‘যাপিত জীবন’
  6. বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x