Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টলিউড
বিনোদন ডেস্ক
১৪:০০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ১৫ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
শিল্পকলায় চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস, আবেদন শেষ ৯ সেপ্টেম্বর
সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু আজ
‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী
চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার

বাবা সত্যজিতের গল্পে নতুন অ্যান্থলজি বানাচ্ছেন সন্দীপ রায়

বিনোদন ডেস্ক
১৪:০০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ১৫ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ১৫ নভেম্বর ২০২৬

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ছোটগল্পের অদ্ভুত জগত আবারও বড়পর্দায় ফিরছে। সত্যজিতের পুত্র ও পরিচালক সন্দীপ রায় তাঁর জনপ্রিয় চারটি গল্প নিয়ে একটি নতুন অ্যান্থলজি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।

বাঙালি সাহিত্যপ্রেমী ও চলচ্চিত্র দর্শকদের জন্য এটি দারুণ এক খবর। বাবা সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় চারখানি ছোটগল্প  ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করতে চলেছেন সন্দীপ রায়।

‘নন্দী মুভিজ’ এর ব্যানারে প্রদীপকুমার নন্দী ছবিটি প্রযোজনা করছেন এবং ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এর শুটিংও শুরু হওয়ার কথা রয়েছে।

চারটি আলাদা গল্প নিয়ে সাজানো এই সিনেমায় থাকবে ভিন্নধর্মী চরিত্র ও নানা চমকপ্রদ অভিজ্ঞতা, যেখানে রহস্য, অতিপ্রাকৃতিক বা অদ্ভুতুড়ে ঘটনা এবং মানুষের মনস্তাত্ত্বিক নানা দিক ফুটিয়ে তোলা হবে। এর আগে ‘যেখানে ভুতের ভয়’ ও ‘চার’ এর মতো অ্যান্থলজি ছবি এবং টেলিভিশনের জন্য ছোটগল্পভিত্তিক কাজ করলেও মাঝে দীর্ঘ বিরতির পর আবারও এমন কাজ করতে পেরে সন্দীপ রায় বেশ উচ্ছ্বসিত, এটি তাঁর দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছারই প্রতিফলন।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের পরিচিত ও দক্ষ একঝাঁক অভিনেতাকে। এই তালিকায় রয়েছেন সুভাসিস মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং বরুণ চক্রবর্তী।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সত্যজিৎ রায় তাঁর বৈচিত্র্যময় লেখনীর জন্যও বিশ্বজুড়ে সমাদৃত, যার সৃষ্ট গল্প ও চরিত্রগুলো আজও নতুন প্রজন্মের পাঠকদের মুগ্ধ করে চলেছে। বাবার এই সমৃদ্ধ সাহিত্যভাণ্ডার বড়পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে সন্দীপ রায়ের দীর্ঘ অভিজ্ঞতা থাকায়, সত্যজিৎ ভক্ত ও বাংলা সিনেমা প্রেমীদের কাছে এই নতুন অ্যান্থলজি চলচ্চিত্রটি যে এক দারুণ আকর্ষণের বিষয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।

চলচ্চিত্র নির্মাতা

সংশ্লিষ্ট সংবাদ: চলচ্চিত্র

০৫ জুন ২০২৬
চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
০২ জুলাই ২০২৫
৩২ চলচ্চিত্রে ৯ কোটি টাকার অনুদান
২৮ এপ্রিল ২০২৫
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় যেসব বাংলাদেশি সিনেমা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ বছর পর মঞ্চে ফিরছে ‘হোক কলরব’! ঢাকায় অর্ণবের বিশেষ কনসার্ট
  2. বিয়ের পিঁড়িতে মিমি? কার্ডে বর-কনের কার্টুনে চমকে গেলেন ভক্তরা!
  3. বাবা সত্যজিতের গল্পে নতুন অ্যান্থলজি বানাচ্ছেন সন্দীপ রায়
  4. দেবের ‘টনিক ২’এ নায়িকা কে?
  5. গ্ল্যামারাস লুকে ধরা দিলেন সুনেরাহ
  6. সমুদ্রপাড়ে ঝলমলে লুকে নজর কাড়লেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x