‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী
‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’- এই স্লোগানকে সামনে রেখে চলচ্চিত্রের স্বার্থে বাংলা চলচ্চিত্রের ১৯টি সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘উনিশ সংগঠন’। আর এই সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী।
আজ শনিবার (১ আগস্ট) হেলাল খানকে আহ্বায়ক ও শিবা সানুকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়।
মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর জয় চৌধুরী বলেন, ‘আমি ১৯টি সংগঠনের সব নেতার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে যোগ্য মনে করে নবগঠিত ‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র করেছেন। সবাই দোয়া করবেন, আমি যেন সৎ ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি।’

বিনোদন ডেস্ক