মাকড়সার কামড়ে মারা গেলেন গায়ক
মাকড়সার কামড়ে আহত ব্রাজিলিয়ান গায়ক ডার্লিন মোরাইস (২৮) মারা গেছেন। এই সংগীতশিল্পীর সৎ মেয়েকেও মাকড়সা কামড় দিয়েছে। ফলে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) গায়কের স্ত্রী জুলেনি লিসবোয়ার বরাতে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম জিওয়ান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ গায়কের মৃত্যু হয়।
দ্যা মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে, মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে ডেলানের দেহে। বাদ যায় না অ্যালার্জিক রিঅ্যাকশন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি করে। সাময়িকভাবে চিকিৎসা করে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো যায়নি।
মাত্র ১৫ বছর বয়সেই এই ব্রাজিলিয়ান গায়ক সংগীতাঙ্গনে ক্যারিয়ার শুরু করেছিলেন। মূলত ট্র্যাডিশনাল ব্রাজিলিয়ান সাউন্ডের ওপরেই কাজ করতেন তিনি। জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল ব্যবহার করে গান বাঁধতেন।

বিনোদন ডেস্ক