কার সাথে প্রেমে মজেছেন ব্ল্যাক পিঙ্কের জিসু?
কোরিয়ান ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের সদস্য জিসু। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মাঝে বেশ উত্তেজনা। তিনি কোথায় কখন যাচ্ছেন, কি খাচ্ছেন সব কিছুই তার ভক্তরা জানতে চান। জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে যে, ব্ল্যাক পিঙ্কের জিসু এবং অভিনেতা আহন বো-হিউন ডেটিং করছেন।
ওয়াইজি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘জিসু এবং আহন ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর করছেন। একজনের প্রতি আরেকজনের রয়েছে উষ্ণ ভালবাসা। এরা সব সময় একে অপরের প্রশংসা করেন।’
আহন বো-হিউন একজন কোরিয়ান অভিনেতা এবং মডেল। যিনি ২০০৭ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ২০১৪ সালে ‘গোল্ডেন ক্রস’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। এরপর থেকে তিনি ‘ডিসেন্টেন্ডস অফ দ্য সান’ (২০১৬), ‘ইটাওন ক্লাস’ (২০২০), ‘ইউমি'স সেলস’ (২০২১, ২০২২) এবং ‘মিলিটারি প্রসিকিউটর ডবারম্যান’ (২০২২) এর মতো সিরিজগুলোতে অভিনয় করেছেন। এ ছাড়া, এই বছরে মুক্তিপ্রাপ্ত ড্রামা ‘সি ইউ ইন মাই নাইনটিনথ লাইফ’ দিয়ে বো-হিউন আলোড়ন ছড়িয়েছেন। তিনি তার অভিনয়ের পারদর্শিতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।
ব্ল্যাক পিঙ্ক সদস্যদের জন্য এটি একটি বড় মুহূর্ত। কারণ এই প্রথমবারের মতো ওয়াইজি এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক পিঙ্কের কোন সদস্যর ডেটিং-এর কথা নিশ্চিত করেছেন। ২০১৬ সালে আত্মপ্রকাশ করা গার্ল গ্রুপ ব্ল্যাক পিঙ্ক বিশ্বব্যাপী বিখ্যাত। তাদের আকর্ষণীয় গান, চমকপ্রদ দৃশ্য এবং ক্যারিশম্যাটিক পারফরম্যান্সের মাধ্যমে তারা অনেক ভক্ত পেয়েছেন।
জিসু একজন বহু-প্রতিভাবান আইডল। যিনি ব্ল্যাক পিঙ্কের গায়িকা, নৃত্যশিল্পী এবং অভিনয়শিল্পী হিসেবে তার দক্ষতা প্রমাণ করেছেন। তিনি ‘স্নোড্রপ’ (২০২১) ড্রামাতে প্রধান অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।
সারা বিশ্বের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জিসু এবং আহনের জন্য তাদের আনন্দ এবং সমর্থন প্রকাশ করেছেন। অনেকে তাদের প্রিয় তারকাদের এক সাথে দেখতে পেয়ে আনন্দিত।
সূত্র- হিন্দুস্তান টাইমস

ফিচার ডেস্ক