Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১১:২৫, ২৭ জুন ২০২৩
আপডেট: ১১:২৬, ২৭ জুন ২০২৩
বিনোদন ডেস্ক
১১:২৫, ২৭ জুন ২০২৩
আপডেট: ১১:২৬, ২৭ জুন ২০২৩
আরও খবর
আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়: ন্যান্সি
আবারও ঢাকায় ওটিলিয়া, আজ মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
দাম্পত্যজীবনের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্‌সি
নিজের গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস, শুরু নতুন বছরে
গ্র্যামিতে নারীদের দাপট, ১১ মনোনয়ন পেয়ে বিয়ন্সের রেকর্ড ছুঁলেন রে

ইমনকে নিয়ে জুলফিকার-টুনাই জুটির ‘শুধু ভালোবাসাই সব নয়’

বিনোদন ডেস্ক
১১:২৫, ২৭ জুন ২০২৩
আপডেট: ১১:২৬, ২৭ জুন ২০২৩
বিনোদন ডেস্ক
১১:২৫, ২৭ জুন ২০২৩
আপডেট: ১১:২৬, ২৭ জুন ২০২৩
ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ঢাকার জুলফিকার রাসেলের গীতিকবিতায় বেশ ক’বছর ধরে সুর-সংগীতের সুতো বেঁধে চলেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী। যে জুটির সর্বশেষ কাজ ছিল নচিকেতার কণ্ঠে ‘সে একটা গাছ’। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া গানটির জন্য প্রচুর প্রশংসা মিলছে এখনও। সেই রেশ না কাটতে ফের তাদের জুটি হাজির হচ্ছে ঈদ উপহার নিয়ে।

এবার দুজনে হাজির হচ্ছেন দুই বাংলার অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে। ২৬ জুন বিকেলে জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হবে তাদের বিশেষ গান ‘শুধু ভালোবাসাই সব নয়’।  

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে ইমন। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’

টুনাই জানান, জুলফিকার রাসেলের গীতিকবিতায় তিনি অনেক গানের সুর বেঁধেছেন। আবার ইমন চক্রবর্তীর জন্যেও গান বেঁধেছেন বেশ ক’টি। তবে তিন জনের প্রথম কাজ হলো ‘শুধু ভালোবাসাই সব নয়’। তার ভাষায়, ‘সেজন্যই এই গানটি আমাদের কাছে স্পেশাল।’

এদিকে গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘টুনাই-এর সঙ্গে আমার কাজের তালিকা বলে শেষ করা যাবে না। আমরা এক হয়ে প্রচুর গান বেঁধেছি। সেটা অব্যাহত রয়েছে এখনও। হ্যাঁ, ইমন চক্রবর্তীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বলাই বাহুল্য, অসাধারণ গেয়েছেন ইমন চক্রবর্তী। বাকিটা শ্রোতারা শুনে বলবেন।’

এদিকে গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তীর প্রতিক্রিয়া এমন, ‘ভালো একটি গান গাওয়া সুযোগ পেয়েছি। এটি লিখেছেন শ্রদ্ধেয় জুলফিকার রাসেল আর সুর-সংগীত করেছেন খুব প্রিয় টুনাইদা। গানটি প্রকাশ হলো জুটি মিউজিকের ব্যানারে। আপনাদের সকলকে অনুরোধ করছি, গানটি শুনবেন। জানাবেন কেমন লাগলো।’

 

জুলফিকার রাসেল টুনাই দেবাশীষ গাঙ্গুলী
সর্বাধিক পঠিত
  1. ৩০০ বছরের দিঘির পাড়ের সেই ‘ইত্যাদি’ দেখা যাবে আজ
  2. অবশেষে বিয়ের খবর জানালেন মিমি, পাত্র কে?
  3. আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়: ন্যান্সি
  4. আবারও ঢাকায় ওটিলিয়া, আজ মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
  5. লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই
  6. মিমির বাগদান-রেজিস্ট্রি আজই, শোবিজের কারা থাকছেন?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x