পাভেলের নতুন গান ‘খুঁজি তোমারে’
আশরাফুল পাভেলের কন্ঠে প্রকাশিত হয়েছে আরেকটি সিলেটি ভাষার গান। গানটির শিরনাম ‘খুঁজি তোমারে’। ‘আমি সারা সিলট অলি গলি খুঁজি তোমারে/ জানি তুমি আছো সোনা বন্ধু আমার অন্তরে’ এমন কথায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন সিলেটের জননন্দিত গীতিকবি মাহতাব শাহ্ ফকীর। সুর ও সঙ্গীতায়োজন করেছন আশরাফুল পাভেল নিজেই।
সিলেটের বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। গানটিতে আশরাফুল পাভেলের সাথে মডেল হিসেবে দেখা যাবে স্নিগ্ধাকে।
গানটির প্রকাশের পর টিনেজারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছ। বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছেন তিনি। টিকটকে গানটির সাথে প্রতিদিনই তৈরি হচ্ছে শত শত ভিডিও।
নতুন এই গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘গানটির গীতিকবি মাহতাব শাহ্ ফকীরের সাথে আমার সম্পর্ক শুধু গান দিয়েই নয়। আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। তিনি আমার আপন চাচা। ইতিমধ্যে তার লেখা অনেক গানই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার লেখার মাঝে আধ্যাতিক এক শক্তি আছে। আমার বিশ্বাস তার আগের গান গুলোর মতই আমার গাওয়া এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’
গানটি প্রকাশিত হয়েছে আশরাফুল পাভেলের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

বিনোদন ডেস্ক