শুল্ক ফাঁকি দিতে যন্ত্রাংশ ঘোষণায় বিএমডব্লিউ স্পোর্টস কার আমদানি

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ (পার্টস) আমদানির ঘোষণার আড়ালে একটি আস্ত বিএমডব্লিউ স্পোর্টস কারসহ কাটা গাড়ির বড় চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। কর ফাঁকি দিয়ে দেশে এসব বিলাসবহুল ও কাটা গাড়ি পুনঃসংযোজনের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। আজ বুধবার (৭ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক প্রেস...