রাজকীয় লুকে পাওলি
দুই বাংলার গুণী অভিনেত্রী পাওলি দাম মানেই পর্দায় এক মোহময় ও শক্তিশালী উপস্থিতি। রসায়নের গবেষণাগার থেকে অভিনয়ের আলোয় আসা এই তারকা বাণিজ্যিক কিংবা বিকল্প ধারা প্রতিটি চরিত্রেই অনন্য। তাঁর সাবলীল অভিনয় সবসময়ই দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। ২০১০ সালে গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ও ২০১২ সালে বলিউডের ‘হেট স্টোরি’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ‘বেলাশেষে’ বা ‘জাতিস্মর’ এর মতো ভিন্নধারার চরিত্রে তাঁর অভিনয় সবসময় প্রশংসিত। অনবদ্য অভিনয়ে তিনি আজও সমানভাবে উজ্জ্বল।
১ / ৩
২ / ৩
৩ / ৩
