দুই কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণবারসহ এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ছবি : এনটিভি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণবারসহ এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ওই ৯টি স্বর্ণবারের ওজন ১ কেজি ৫০ গ্রাম। বাজারমূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।
শুক্রবার (২ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন।
আল আমিন জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট এক অভিযান চালায়। অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে কর্মীর শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণবার পাওয়া গেছে। আটক ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক যাত্রীকেও আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক