Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১২:০০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১২:০০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১২:০০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
গাজীপুরে ৫৫ কারখানা বন্ধ, ৩০টিতে সাধারণ ছুটি
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা 
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জে পুকুর থেকে উদ্ধার কুমিরটি এখন গাজীপুর সাফারি পার্কে

নাসির আহমেদ, গাজীপুর
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১২:০০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১২:০০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১২:০০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করা কুমিরটি গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ কুমিরটিকে গ্রহণ করে পার্কের কুমির বেষ্টনীতে রেখেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরেন উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। পরে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।

বন বিভাগ সূত্র জানায়, মাস দুয়েক আগে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার তিনগাঁও এলাকার পুকুরে একটি কুমির দেখা গিয়েছিল। পরে পুকুরে আর কুমিরটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই পুকুরের প্রায় ২০০ মিটার দূরে গত মঙ্গলবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার পুকুরে আবারও একটি কুমিরটিকে দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুমির দেখতে পাওয়া পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরা হয়।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওই সময় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল, কিন্তু কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যাওয়ায় শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি। গতকাল বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারের অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায় চেষ্টা করেও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে বিকেলে তৃতীয় দফায় জাল টানার পর কুমিরটি ধরা পড়ে। উদ্ধার হওয়া কুমিরটি তিনগাঁও এলাকায় আগে দেখা যাওয়া সেই কুমির বলে জানান তিনি।

ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, কুমিরটি লম্বায় ৮ ফুট। এই কুমির দেশের সংরক্ষিত অঞ্চলে খুব অল্প পরিমাণে আছে। নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কীভাবে এল, তা স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করা হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, মিঠাপানির কুমিরটিকে রাত সাড়ে ১০টার দিকে পার্কে আনা হয়েছে। পার্কে আনা কুমিরকে রাতেই কুমির বেষ্টনীতে নেওয়া হয়েছে। ওই বেষ্টনীতে আগে একটি মাদী কুমির ছিল, নতুন আনা কুমিরটি পুরুষ। পূর্বের মাদী কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় এখান থেকে প্রজননের সম্ভাবনা দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ কুমির গাজীপুর সাফারি পার্ক

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
১৬ নভেম্বর ২০২৬
কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু
১০ নভেম্বর ২০২৬
‘আল্লাহ, সিয়ামকে আমার বুকে ফিরিয়ে দাও’, আইসিইউতে অপেক্ষায় মা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  2. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
  4. ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল
  6. পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x