Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফখরুল ইসলাম (শাহীন)
১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
ফখরুল ইসলাম (শাহীন)
১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ডেভিড গুলিবিদ্ধ
উঠেছে নতুন ধান, নেই নবান্নের চিরচেনা উৎসব
বৃদ্ধা সুচন্দীর স্বজনদের খুঁজছে রূপগঞ্জের ডিবিকেপি হাসপাতাল
দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচান এএসআই
সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি ও বাড়িতে হামলা-হুমকির অভিযোগ

‘আল্লাহ, সিয়ামকে আমার বুকে ফিরিয়ে দাও’, আইসিইউতে অপেক্ষায় মা

ফখরুল ইসলাম (শাহীন)
১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
ফখরুল ইসলাম (শাহীন)
১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫০, ১০ নভেম্বর ২০২৬

সিয়াম বাবা-মায়ের একমাত্র সন্তান। দুই ভাইয়ের পরিবারে একমাত্র ছেলে সে। বাবা ও চাচা থাকেন প্রবাসে। সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মা সোনিয়া আক্তার তাকে নিয়ে থাকেন নারায়ণগঞ্জে। কিন্তু গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই ওলটপালট করে দিয়েছে তাঁদের সাজানো জীবন।

অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের মধ্যে সিয়ামের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

সন্তানের এমন অবস্থায় মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। কান্নাজড়িত কণ্ঠে সোনিয়া আক্তার বারবার বলছেন, ‘আল্লাহ, তুমি আমার সিয়ামকে আমার বুকে ফিরিয়ে দাও। আপনারা সবাই দোয়া করবেন, আমার সিয়াম যেন সুস্থ হয়ে ওঠে।’

সিয়ামের একমাত্র ফুফুও যেন শোকে পাথর হয়ে গেছেন। তিনি বলেন, ‘দুই ভাইয়ের একমাত্র ছেলে সিয়াম। আমি এখনো তার দাদাকে কিছু জানাইনি। তিনি জানতে পারলে হয়তো স্ট্রোক করবেন।’

এনটিভি অনলাইনকে সিয়ামের ফুফু জানান, ‘অগ্নিকাণ্ডের সময় সিয়াম মাদ্রাসার চারতলায় ছিল। আগুন লাগার পর সে নিচে নামতে গিয়ে পড়ে যায় বলে শুনেছি। তবে কীভাবে সে পড়ে গেছে, তা নিশ্চিত হতে পারিনি। সিয়ামের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা কিছুই বুঝতে পারছি না, কীভাবে এমন হলো।’

একটি পরিবারের সব স্বপ্ন যেন এখন হাসপাতালের আইসিইউর দরজায় এসে থমকে আছে। প্রবাসে থাকা বাবা, অপেক্ষায় থাকা স্বজন আর সন্তানের সুস্থতার জন্য আকুল মায়ের চোখে এখন একটাই প্রার্থনা—ফিরে আসুক তাঁদের সিয়াম।

সিয়ামের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আসেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তারই একজন সিয়াম। আর ১৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

নারায়ণগঞ্জ আইসিইউ

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

২৫ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ডেভিড গুলিবিদ্ধ
২৫ নভেম্বর ২০২৬
উঠেছে নতুন ধান, নেই নবান্নের চিরচেনা উৎসব
২৪ নভেম্বর ২০২৬
বৃদ্ধা সুচন্দীর স্বজনদের খুঁজছে রূপগঞ্জের ডিবিকেপি হাসপাতাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x