প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি, নিষিদ্ধ আ.লীগ নেতাদের হুঙ্কার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীদের নিয়ে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ তারেক রহমান জন এফ কেনেডি...