যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালত তাকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন। খবর আল জাজিরার। ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে হত্যার ষড়যন্ত্র-সংক্রান্ত তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। তার বিরুদ্ধে...