Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
যুক্তরাজ্য হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান- এমন তথ্য পাওয়ার দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাত কর্মকর্তা। খবর সিএনএনের। 

তবে ইরান এমন হামলা চালাতে সক্ষম কি না কিংবা বাস্তবে তা করার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, আপাতত হামলার পরিকল্পনা বাস্তবায়নের চেয়ে সম্ভাব্য বিকল্প তৈরি করতেই ইরান এসব প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিকল্পনায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও হামলার সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির সামরিক হামলা ও কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার সম্ভাবনাও বিবেচনা করছে। তবে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, হামলা বাস্তবায়নের জন্য ইরানের প্রয়োজনীয় লোকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা এগোচ্ছে না। এর মধ্যেই গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে নতুন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে। গত সপ্তাহে ইরানের হুমকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, প্রচলিত বোমার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ডার্টি বোমা তৈরি করা যায়। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক বিভাজন বিক্রিয়া ঘটে না। ফলে এর ধ্বংসক্ষমতা পারমাণবিক বোমার তুলনায় অনেক কম। তবে বিস্ফোরণের মাধ্যমে আশপাশের কয়েক ব্লক থেকে কয়েক মাইল পর্যন্ত এলাকায় বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। 

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্রের ভাষায়, এ ধরনের অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য নয়, বরং আতঙ্ক ছড়ানোর অস্ত্র। এর মাধ্যমে মানুষকে অসুস্থ করে তোলা এবং নির্দিষ্ট এলাকাকে বসবাসের অনুপযোগী করে দেওয়ার ঝুঁকি রয়েছে।

মার্কিন গোয়েন্দারা ইরানের কথোপকথন থেকেও এমন তথ্য পেয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত থাকার দাবি করা হয়েছে। তবে এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। কয়েকজন কর্মকর্তা মনে করেন, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পদার্থ বা রাসায়নিক উপাদান রেখে থাকতে পারে।

তাদের মতে, এ ধরনের হামলার সক্ষমতা ইরানের খুব বেশি বাড়েনি। বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানোর প্রণোদনা বেড়েছে।

নতুন হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে আগাম হামলার পরিকল্পনা শনাক্ত করা। বিদেশিদের যোগাযোগে নজরদারির সুযোগ দেওয়া একটি গুরুত্বপূর্ণ মার্কিন আইন গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বিরোধের কারণে আইনটির মেয়াদ বাড়ানো যায়নি।

তবে জুনের আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। আইনটি পুনরায় অনুমোদন না পেলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্তে কার্যকর একটি হাতিয়ার হারানোর আশঙ্কা করছেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা।

গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো চিঠিতে আইনটির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। তাদের আশঙ্কা, আইনটির অনুমোদন ঝুলে থাকলে যুক্তরাষ্ট্রের ভেতরের নাগরিক এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

তবে কংগ্রেসের শীর্ষ আট নেতার কাছে ইরান সম্পর্কে দেওয়া গোয়েন্দা ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার নির্দিষ্ট হুমকির বিষয়টি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের হামলা মোকাবিলায় দেশটির সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ নেই। এ কারণে ওই অঞ্চলে কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন অবরোধ প্রত্যাহার, প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা এখনও কোনো সমাধানে পৌঁছায়নি। উভয় পক্ষ সমঝোতায় আগ্রহী বলে আঞ্চলিক একটি সূত্র জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই উল্লেখযোগ্য ছাড় দিতে প্রস্তুত নয়।

সূত্রটির মতে, আগামী কয়েক সপ্তাহ সমঝোতায় পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ। তবে ইরানের কট্টরপন্থী নেতারা বা সরকারের ভেতরের কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী যুদ্ধ দীর্ঘায়িত করতে হামলা চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। 

এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরান জানে, যুক্তরাষ্ট্রে বা মধ্যপ্রাচ্যে রাসায়নিক অস্ত্র কিংবা ডার্টি বোমা ব্যবহার করলে তার কঠোর পাল্টা জবাব আসতে পারে। তবে ইরানি নেতৃত্ব যদি মনে করে তাদের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা সেই ঝুঁকি নেওয়ার কথাও বিবেচনা করতে পারে।

যুক্তরাষ্ট্র ইরান ওয়াশিংটন বোমা হামলা

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৪০ মিনিট আগে
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
২ ঘন্টা আগে
এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
৫ ঘন্টা আগে
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
  2. ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য
  3. জর্ডান ও ইরাকে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ
  4. জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
  5. শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
  6. হুথিদের লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x