Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ২০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প-শি-পুতিন

ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ২০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ২০ নভেম্বর ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (মাঝে), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে)। এএফপির ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শুরু করা চলমান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানির বাজারকে ওলটপালট করে দিইয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। খবর আল জাজিরার।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) চীনের শেনঝেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা সব দেশের সুবিধার্থে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছেন।

এই তিন নেতা ‘স্থিতিশীল জ্বালানি সরবরাহের গুরুত্বের’ ওপরেও জোর দিয়েছেন। তবে বিশ্লেষকরা এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সন্দিহান। কারণ, যুক্তরাষ্ট্রের হাতে অতিরিক্ত তেল পরিশোধনের সক্ষমতা প্রায় নেই বললেই চলে; রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ক্রমাগত হামলার কারণে তাদের সক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়েছে; আর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ফলে চীনের অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের জলবায়ু ও পণ্য বিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হামাদ হোসেন বলেন, ‘এই ত্রিপক্ষীয় বিবৃতিকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রথম পদক্ষেপ হিসেবে না দেখে, বরং একে কেবল রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবেই দেখা উচিত।’

মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক স্নাইডার বলেন, ‘এই ঘোষণাটি মূলত ভোক্তা ও নিজ নিজ দেশের জনগণের অসন্তোষ প্রশমিত করার জন্য দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। অতীতেও সরবরাহ বাড়ানোর এমন প্রচেষ্টা (যেমন—যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার ডিজেল চুক্তি) কোনো ফল বয়ে আনেনি।’ তাহলে, এই তিন নেতা যা বলেছেন তা কি অসম্ভব?

এই দেশগুলোর তেল শোধনাগারের সক্ষমতা কত বড়?

বিশ্বে তেল শোধনের সক্ষমতার দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে; এরপরই রয়েছে রাশিয়া ও ভারত।

চীন

চীনের দৈনিক তেল শোধনের সক্ষমতা প্রায় ১৮ দশমিক ৫ থেকে ১৮ দশমিক ৮৩ মিলিয়ন ব্যারেল। তবে দেশটির তেল শোধন প্রক্রিয়া মূলত অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে এই আমদানি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো সাধারণত এই প্রণালি দিয়েই অপরিশোধিত তেল পরিবহণ করে থাকে, যার একটি বড় অংশ এশিয়ায় পাঠানো হয়।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর নভেম্বর মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ দৈনিক ২১ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে এবং তৃতীয় প্রান্তিকে আরও আট লাখ ব্যারেল কমেছে।

যুক্তরাষ্ট্র

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল শোধনের সক্ষমতা ছিল দৈনিক প্রায় ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ব্যারেল। যুদ্ধ শুরুর পর থেকে উৎপাদন বেড়েছে এবং বর্তমানে তা প্রায় পূর্ণ সক্ষমতায় চলছে।

ইআইএ-এর অক্টোবর মাসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলো স্বাভাবিকের চেয়ে বেশি হারে কাজ করেছে। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শোধনাগারগুলোর ব্যবহারের হার গড়ে ৯৫ শতাংশেরও বেশি ছিল, যা ১৯৯৮ সালের পর থেকে ওই মাসগুলোতে সর্বোচ্চ।

রাশিয়া

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যমতে, রাশিয়ার তেল শোধন সক্ষমতা দৈনিক প্রায় ৬৫ লাখ ব্যারেল। তবে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে তাদের তেল শোধন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জুন মাসে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে প্রক্রিয়াজাত তেলের পরিমাণ দৈনিক ৩৮ লাখ ব্যারেলে নেমে এসেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন এবং আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।’

ভারত

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের তেল শোধন সক্ষমতা দৈনিক প্রায় ৫৩ লাখ ৬০ হাজার ব্যারেল। তবে নয়াদিল্লি অপরিশোধিত তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, আর হরমুজ প্রণালিতে সৃষ্ট অবরোধের কারণে এই আমদানি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র কি আরও বেশি পেট্রোলিয়াম শোধন করতে পারে?

ইআইএ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলো বর্তমানে তাদের সর্বোচ্চ সক্ষমতার কাছাকাছি পর্যায়ে কাজ করছে। সংস্থাটির নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এর প্রধান কারণ হলো বিশ্ববাজারে ডিজেল ও হালকা জ্বালানি তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের ডিজেল ও হালকা জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে।

অর্থনীতিবিদ হামাদ হোসেন বলেন, এ বছর তেলের দাম বেশি থাকায় আরও বেশি তেল শোধন করা লাভজনক হতে পারে, কিন্তু সমস্যা হলো—এমনটি করার মতো কোনো ‘অতিরিক্ত সক্ষমতা’ যুক্তরাষ্ট্রের নেই। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানান, এই লক্ষ্য অর্জনে তার দপ্তর সম্ভাব্য সব তেল শোধনাগার পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের ১৯ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তেল শোধন কোম্পানি ‘ভালেরো এনার্জি’ টেক্সাসের হিউস্টনের কাছে অবস্থিত শতবর্ষী ‘লিওন্ডেলবাসেল ইন্ডাস্ট্রিজ’-এর শোধনাগারটি কিনে নেওয়ার বিষয়ে অক্টোবরে সম্মত হয়েছে। তারা এই স্থাপনাটির একটি অংশ পুনরায় সচল করবে, যার ফলে ২০২৭ সালের শেষ নাগাদ দৈনিক ১ লাখ ৬৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা বৃদ্ধি পাবে।

রয়টার্সের তথ্যমতে, এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে চলে আসা শোধনাগার বন্ধের প্রবণতাকে উল্টে দেবে এবং যুক্তরাষ্ট্রের মোট ১ কোটি ৮০ লাখ ব্যারেল দৈনিক শোধন সক্ষমতার সঙ্গে আরও প্রায় ১ শতাংশ সক্ষমতা যোগ করবে। তবে বিশ্লেষকদের মতে, এই শোধনাগারটি অধিগ্রহণ ও পুনরায় চালু করার মোট ব্যয় ১০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রাশিয়া কি সরবরাহ বাড়াতে পারবে?

গত বছর থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার ফলে দেশজুড়ে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।

আইইএ-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে রাশিয়ার কোনো না কোনো তেল শোধনাগারে গড়ে প্রতি তিন দিনে একবার হামলা হয়েছে।

রয়টার্স জানায়, ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

অক্টোবরের শেষ দিক থেকে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের পরিমাণ ৪৫ শতাংশ কমে গেছে এবং বেশ কয়েকটি অঞ্চলে জ্বালানি বিক্রির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

শুক্রবার রয়টার্স জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোল অঞ্চলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ বলেছেন, বৃহস্পতিবার থেকে সেখানকার বেশ কয়েকটি পাম্পিং স্টেশনে পেট্রল বিক্রির পরিমাণ সীমিত করা হয়েছে। এখন থেকে একজন গ্রাহক গাড়ির ট্যাঙ্কে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী পেট্রোল নিতে পারবেন এবং পাত্রে সর্বোচ্চ ২০ লিটার পেট্রল নিতে পারবেন।

মিখাইল রাজভোঝায়েভ জানান, মানুষ যাতে একসঙ্গে শত শত লিটার জ্বালানি পাত্রে ভরে না নিতে পারে, সেজন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যথায়, দীর্ঘ সারি তৈরি হয় এবং অন্যরা জ্বালানি তেল সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত হন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাইবেরিয়ার শহর তোমস্কেও গত সপ্তাহ থেকে পেট্রল ও ডিজেল বিক্রির পরিমাণ যথাক্রমে ৩০ লিটার ও ৫০ লিটারে সীমাবদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার মস্কো থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পেনজা শহরে পেট্রল বিক্রির পরিমাণ ৫০ লিটারে এবং ডিজেল বিক্রির পরিমাণ প্রতি গাড়ির জন্য ২০০ লিটারে সীমাবদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে আরও অন্তত আধা ডজন অঞ্চলে একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউক্রেনের অব্যাহত হামলা এবং রাশিয়ার জ্বালানি সরবরাহ সীমিত করার সিদ্ধান্তের ফলে দেশটিতে জ্বালানি পরিশোধন কার্যক্রম বজায় রাখা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নভেম্বর মাসের ইআইএ-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া জ্বালানি, বিশেষ করে ডিজেল রপ্তানির ক্ষেত্রে একটি বড় দেশ। তাই তাদের পরিশোধন প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে বা রপ্তানি কমে গেলে, তার প্রভাব বিশ্বজুড়ে পড়বে।

অক্টোবর মাসে ট্রাম্প ও পুতিন রাশিয়ার কিছু ডিজেল রপ্তানির বিষয়ে একটি চুক্তিতে সম্মত হলেও এখন পর্যন্ত কোনো চালানই ক্রেতাদের কাছে পৌঁছায়নি; কারণ ব্যবসায়ীরা এই জ্বালানি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইআইএ উল্লেখ করেছে, রাশিয়ার শোধনাগার কার্যক্রম ব্যাহত হওয়ার ফলে এশিয়া ও মধ্যপ্রাচ্যেও পরিশোধন কর্মকাণ্ড কমে গেছে। এর প্রভাবে সেপ্টেম্বরে ডিজেলের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

চীন কি এই ঘাটতি পূরণ করতে পারবে?

চলতি বছরের শুরুর দিকে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে চীনে অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন ঘটেছিল, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বেইজিং আনুষ্ঠানিকভাবে তাদের কৌশলগত ও বাণিজ্যিক মজুত ভাণ্ডারে কী পরিমাণ অপরিশোধিত তেল প্রবেশ করছে বা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তা প্রকাশ করে না। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশটিতে অক্টোবরে প্রতিদিন গড়ে ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল তেল এসেছে। এটি সেপ্টেম্বরের ৯৩ লাখ ব্যারেল থেকে ৯ দশমিক ৪ শতাংশ বেশি এবং যুদ্ধ শুরুর ঠিক পরবর্তী মাস, অর্থাৎ মার্চের পর থেকে সর্বোচ্চ পরিমাণ।

সামুদ্রিক পণ্য সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ভর্টেক্সা’-এর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে চীন সমুদ্রপথে প্রতিদিন গড়ে ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করত। আমদানি পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে অক্টোবরে চীন অপরিশোধিত তেল মজুত করাও শুরু করেছে।

অর্থনীতিবিদ হামাদ হোসেন বলেন, ‘চীনের শোধনাগারগুলোতে কিছু অতিরিক্ত সক্ষমতা রয়েছে, যা তারা কাজে লাগাতে পারে।’

হামাদ হোসেন আরও বলেন, চীনে পেট্রোল ও ডিজেলের মজুত কম থাকায়, শোধনাগারগুলোর উৎপাদন বাড়লেও তা সম্ভবত রপ্তানির পরিবর্তে অভ্যন্তরীণ মজুত পুনরায় পূরণের কাজেই ব্যবহৃত হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সীমিতই থেকে যাবে। তাই বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে হলে মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্প পুতিন শি জিনপিং জ্বালানি তেল

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

২০ নভেম্বর ২০২৬
শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
১৭ অক্টোবর ২০২৬
যে কারণে ৫ দিনেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারিকে
০৯ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি করা নিয়ে রসিকতা নাভি পিল্লাইয়ের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইসিজের ঐতিহাসিক রোহিঙ্গা গণহত্যা রায়ের পাঁচটি মূল দিক
  2. গণহত্যার দায়ে দোষী মিয়ানমার : রোহিঙ্গাদের জন্য এই রায়ের অর্থ কী?
  3. বিচ্ছেদের আনন্দে কেক কেটে পার্টি, বললেন ‘বিয়ের চেয়েও ভাল’
  4. যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
  5. মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে : আইসিজে
  6. পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x