রাজনৈতিক পরিবর্তনেও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব বদলাবে না : খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ওয়াশিংটন-তেহরান সম্পর্কের সমীকরণে কোনো মৌলিক পরিবর্তন আনবে না। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কোনো ‘দলীয় পরিবর্তন’ ঘটলে তা ‘ইরানি জাতির প্রতি বৈরী মনোভাব থেকে তাদের বিরত রাখতে পারবে’ বলে বিশ্বাস করেন না মোজতবা খামেনি।
মোজতবা খামেনি আরও বলেন, ওয়াশিংটন আসলে ‘ইরানি জাতির নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়।
ইরানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, নিজেদের করা কেলেঙ্কারির জেরে ‘স্থায়ী পতনের’ দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মোজতবা খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই পতনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের বড় জয়কে ইরানের নেতারা এমনভাবে বর্ণনা করেছেন যেন এটি ট্রাম্প প্রশাসনের ওপর তেহরানের চাপিয়ে দেওয়া এক পরাজয়।

এনটিভি অনলাইন ডেস্ক