Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া
মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্পের চিফ অব স্টাফ হলেন কট্টরপন্থী স্টিফেন মিলার
নির্বাচনে ভরাডুবির পর ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন সুর
নিখুঁত চুক্তির অপেক্ষা নয়, সমাধানের দিকে এগোতে হবে : কাতার

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৩ নভেম্বর ২০২৬

ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। একই সময়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে ‘প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর আল জাজিরার। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, অল্প সময়ের ব্যবধানে কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংস্থাটিকে জানান, দ্বীপটির আকাশে দুটি উড়োজাহাজ উড়তে দেখেছেন তারা। কেশম দ্বীপটি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বন্দরনগরী বন্দর লেঙ্গেহ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শব্দগুলো সমুদ্রের দিক থেকে আসছিল বলে জানিয়েছে সংস্থাটি।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, হরমুজ প্রণালিতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন মার্কিন কর্মকর্তা হামলাকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা সীমিত করতেই এ অভিযান চালানো হয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু হয়েছে, এমন বার্তা এড়াতে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে হামলার বিষয়টি প্রচারের বাইরে রেখেছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা বলেন, মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

ফক্স নিউজ ও অ্যাক্সিওসের সাংবাদিকদের দাবি, সোমবার হরমুজ প্রণালিতে মার্কিন একটি উড়োজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গুলির জবাবে এ হামলা চালানো হয়।

মার্কিন কর্মকর্তা উদ্ধৃত করে ফক্স নিউজের সাংবাদিক জেনিফার গ্রিফিন বলেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের বড় পরিসরের হামলা শুরুর ইঙ্গিত নয়।

তবে এ বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে সোমবার আইআরজিসি দাবি করে, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা ড্রোন আটক করেছে তারা। একই সঙ্গে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করার দাবিও করেছে বাহিনীটি।

ইরান মার্কিন হামলা যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি বিস্ফোরণ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৪ ঘন্টা আগে
ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া
০৬ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে ভারত, চীন, কাতার ও ইরাককে কেন ছাড় দিল ইরান?
০৪ নভেম্বর ২০২৬
রাজনৈতিক পরিবর্তনেও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব বদলাবে না : খামেনি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অনাহারে ১৯১ জনের মৃত্যু : ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড
  2. হরমুজ প্রণালিতে ভারত, চীন, কাতার ও ইরাককে কেন ছাড় দিল ইরান?
  3. ইরান যুদ্ধের মধ্যস্থতা : কাতারের আমিরকে ট্রাম্পের ফোন
  4. এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন
  5. পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তা প্রধানের বৈঠক, বার্তা পাঠালেন খামেনি
  6. বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x