Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ০৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ০৪ নভেম্বর ২০২৬
আরও খবর
কানসাসে ৯৪ বছরের রেকর্ড ভেঙে ডেমোক্র্যাটদের জয়
প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ
কংগ্রেসের দুই কক্ষই বিরোধীদের হাতে, ট্রাম্পের কী হবে?
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েও কি শুল্ক বসাতে পারবেন ট্রাম্প?
ট্রাম্পের প্রতি ভোটারদের অনাস্থা, কংগ্রেসের একক নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন টেক্সাসে

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ০৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ০৪ নভেম্বর ২০২৬
৩ নভেম্বর টেক্সাসের অস্টিনে মধ্যবর্তী নির্বাচনের দিন ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে আসছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচনে ভোট দিয়েছেন টেক্সাসের ভোটাররা। মঙ্গলবারের (৩ নভেম্বর) নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটন ও ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর পক্ষে ব্যয় হয়েছে অন্তত ৫৭৩ কোটি ২০ লাখ ডলার। 

এই অর্থের মধ্যে ধনকুবের ইলন মাস্কের দেওয়া অন্তত ২১ কোটি ২০ লাখ ডলারও রয়েছে। তার প্রতিষ্ঠান স্পেসএক্সের সদর দপ্তর টেক্সাসের দক্ষিণাঞ্চলে। খবর আল জাজিরার। 

নির্বাচনে বিপুল অর্থ ব্যয় নিয়ে দুই দলের ভোটারদের মধ্যেই অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে এত অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

৪০ বছর বয়সী শ্রমিক রিকো সানচেজ বলেন, এত অর্থ ভুল খাতে ব্যয় হচ্ছে। তার মতে, বিষয়টি মূলত রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা।

২১ বছর বয়সী ভোটার কেইসি ব্লাঙ্কোও বিপুল অর্থ ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, রাজনীতিতে অর্থশালীদের প্রভাব বিস্তারের চেষ্টা ভীতিকর। রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতেই থাকা উচিত।

প্রচারে অর্থের উৎস

নির্বাচনি ব্যয়ের মধ্যে প্রার্থীদের নিজস্ব প্রচার তহবিল এবং বাইরের সংগঠনগুলোর ব্যয়ও রয়েছে।

তালারিকো নিজের প্রচার তহবিলে ১৫ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করেছেন। অন্যদিকে প্যাক্সটন পেয়েছেন ৪ কোটি ডলার। ব্যক্তিগত অনুদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনে অর্থদাতার পরিচয় প্রকাশ বাধ্যতামূলক।

তবে সুপার পিএসি নামে পরিচিত রাজনৈতিক সংগঠনগুলো প্রার্থীদের পক্ষে সীমাহীন অর্থ ব্যয় করতে পারে। এসব সংগঠন সরাসরি কোনো প্রার্থীর প্রচারশিবিরের সঙ্গে সমন্বয় করতে পারে না।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, এ ধরনের ব্যয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী প্যাক্সটন। মাস্কের দেওয়া ১৬ কোটি ৮০ লাখ ডলার সিনেট লিডারশিপ ফান্ডের মাধ্যমে তার প্রচারে ব্যয় হয়েছে।

ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় কমানোর বিভাগ ডিওজিইর সাবেক প্রধান মাস্ক প্যাক্সটনের পক্ষে অন্তত ২১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছেন বলে জানিয়েছে পত্রিকাটি। তবে গোপন অর্থায়নের কারণে প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে। ট্রাম্পের সমর্থক সংগঠন এমএজিএ ইনকরপোরেটেডও প্যাক্সটনের পক্ষে অন্তত এক কোটি ডলার ব্যয় করেছে।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী তালারিকোর পক্ষে লোন স্টার রাইজিং পিএসি অন্তত দুই কোটি ১০ লাখ ডলার ব্যয় করেছে।

বিলিয়নিয়ারদের বিরুদ্ধে প্রচার তালারিকোর

নির্বাচনের শেষ মুহূর্তে সোমবার (২ নভেম্বর) প্রচার চালান দুই প্রার্থী। তালারিকো টেক্সাসের অ্যাটর্নি জেনারেল হিসেবে প্যাক্সটনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সামনে আনেন। একই সঙ্গে মাস্কের বিপুল অর্থ ব্যয়কে সাধারণ ভোটারের স্বার্থের চেয়ে ধনীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সান আন্তোনিওতে এক সমাবেশে তালারিকো বলেন, আমরা অসাধারণ ও ঐতিহাসিক কিছু করতে যাচ্ছি। টেক্সাসের নিয়ন্ত্রণ ফিরে নিয়ে বিলিয়নিয়ারদের এবং বিশ্বকে চমকে দেব।

অন্যদিকে প্যাক্সটন তালারিকোকে টেক্সাসের ঐতিহ্য ও মূল্যবোধের বিপরীত বলে প্রচার করছেন। গত তিন দশক ধরে রাজ্যটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।

১৮৩৬ সালের টেক্সাস বিপ্লবের প্রসঙ্গও বারবার তুলে ধরেছে প্যাক্সটনের প্রচারশিবির। ওই বছর মেক্সিকোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল টেক্সাস।

প্যাক্সটন বলেন, টেক্সাসের মানুষের চাকরি, জীবিকা ও জীবনযাত্রার ধরন হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তার ভাষায়, ‘টেক্সাস হারালে যাওয়ার জন্য আমাদের আরেকটি টেক্সাস নেই।’

ভোটারদের ভাবনায় অর্থনীতি ও রাজনৈতিক মূল্যবোধ

৪৬ বছর বয়সী ভোটার মনিক ওরেলানা ইলন মাস্কের বিপুল অর্থ ব্যয় নিয়ে অস্বস্তি প্রকাশ করেন। আল জাজিরাকে তিনি বলেন, মাস্ক বিপুল অর্থ ঢালছেন। কিন্তু এর পেছনে তার উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয়।

তবে দল-মত নির্বিশেষে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের হয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

ওরেলানা বলেন, রিপাবলিকানরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তিনি তাদের ভোট দিতেন। কিন্তু ট্রাম্পের যুদ্ধ শুরু না করার প্রতিশ্রুতি এবং নিত্যপণ্যের দাম কমানোর আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে তার অভিযোগ।

অন্যদিকে ৫৮ বছর বয়সী ভোটার লুইস প্লাজাস নির্বাচনি ব্যয়ের চেয়ে অর্থনীতির উন্নতি এবং ট্রাম্পের গণহারে অভিবাসী বহিষ্কার নীতি পরিবর্তনের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

তবে ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি রিপাবলিকান প্রার্থীদের ভোট দিয়েছেন। তার মতে, পারিবারিক ও রক্ষণশীল মূল্যবোধের বিষয়ে রিপাবলিকানদের অবস্থান তার বিশ্বাসের কাছাকাছি।

যুক্তরাষ্ট্র টেক্সাস সিনেট নির্বাচন মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাট গভর্নর

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৩৮ মিনিট আগে
কানসাসে ৯৪ বছরের রেকর্ড ভেঙে ডেমোক্র্যাটদের জয়
৪৩ মিনিট আগে
প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ
৫৮ মিনিট আগে
কংগ্রেসের দুই কক্ষই বিরোধীদের হাতে, ট্রাম্পের কী হবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন টেক্সাসে
  2. ট্রাম্পের দলের আসন ছিনিয়ে নিলেন পেজ কোগনেটি
  3. প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন কেইশা ল্যান্স
  4. কংগ্রেসে ফিরলেন ডেমোক্র্যাটিক নেতা হাকিম, হতে পারেন স্পিকার
  5. নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার
  6. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x