Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২৬, ২১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২৬, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ, হামলায় অচল বাণিজ্য জাহাজ
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও শক্ত জবাব দেওয়া হবে : আইআরজিসি
ইরানের স্থলপথেও অবরোধ জোরদার করছে যুক্তরাষ্ট্র
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর নিজের অবস্থান শক্ত করছেন জেডি ভ্যান্স

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২৬, ২১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২৬, ২১ অক্টোবর ২০২৬
সেন্ট পিটার্সবার্গে বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ (বামে)। ছবি : এএফপি

ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে পুনরায় ত্রিপক্ষীয় আলোচনা শুরু করতে নীতিগতভাবে প্রস্তুত রয়েছে রাশিয়া। দেশটির সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর এ ঘোষণা দেন ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ। খবর বিবিসির।

বুধবার (২১ অক্টোবর) বৈঠক শেষে সাংবাদিকদের উশাকভ জানান, আগামী নভেম্বরের ১০ তারিখের দিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন দফার এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এই আলোচনার প্রধান লক্ষ্য হবে ‘সংঘাত শেষ হওয়ার পর রাশিয়া ও ইউক্রেনের জন্য একটি স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা’।

এর আগে নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেন উইটকফ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, মার্কিন প্রতিনিধি দল ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ে ত্রিপক্ষীয় আলোচনার যে প্রস্তাব দিয়েছিল, অসলোতে ইউক্রেন ও সেন্ট পিটার্সবার্গে রাশিয়া উভয় পক্ষই তা মেনে নিয়েছে।

রাশিয়া গত ফেব্রুয়ারি থেকে এই আলোচনা স্থগিত রেখেছিল। ক্রেমলিনের অভিযোগ ছিল, সাধারণ নির্বাচনের সময় রাশিয়ার ভেতরে ইউক্রেনের চালানো বড় ধরনের হামলার কারণেই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়।

বৈঠকে পুতিন উইটকফকে জানান, রণক্ষেত্রের বিশাল ফ্রন্টলাইন জুড়ে রুশ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করছে ও কৌশলগত সুবিধা তাদের হাতেই রয়েছে। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা পুতিনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অচলাবস্থা হিসেবে চিহ্নিত করেছে।

এমন এক সময়ে এই কূটনৈতিক তৎপরতা চলছে যখন কিয়েভ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বৃদ্ধির জন্য ইউক্রেনীয় হামলাকে দায়ী করেছেন ট্রাম্প।

কূটনৈতিক এই প্রচেষ্টায় উভয় পক্ষ থেকে নভেম্বরের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হলে দীর্ঘ কয়েক মাস পর আনুষ্ঠানিকভাবে ফের যুদ্ধবিরতির আলোচনা টেবিলে গড়াচ্ছে।

রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র ভ্লাদিমির পুতিন স্টিভ উইটকফ যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

০৩ নভেম্বর ২০২৬
রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা
০৩ নভেম্বর ২০২৬
ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করল রাশিয়া
০৯ মে ২০২৬
রাশিয়ায় সীমিত পরিসরে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে আরও ৩ মরদেহ
  2. মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর নিজের অবস্থান শক্ত করছেন জেডি ভ্যান্স
  3. নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
  4. এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
  5. ট্রাম্প-পুতিন চুক্তির পরও রাশিয়ার ডিজেল কিনতে ব্যবসায়ীদের অনীহা কেন?
  6. ক্ষেপণাস্ত্রের সীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x