ইইউকে মজুত রাখা ডিজেল ছাড়তে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিশ্ববাজারে ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম। তার ওপর লাগাম টানতে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের দেশগুলোকে মজুত রাখা ডিজেল বাজারে ছেড়ে দিতে চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ান ইউনিউয়নের একাধিক দেশ সংকটকালের জন্য জ্বালানি মজুত রেখেছে। অপরদিকে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে প্রায় ৭০ শতাংশ বেড়েছে ডিজেলের দাম। এই মুহূর্তে প্রতি গ্যালন ডিজেলের দাম ছয় দশমিক ৩৯ ডলার। লিটার প্রতি দাম প্রায় দেড় ডলার। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই দাম বাড়তে শুরু হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বাড়ছে জিনিসপত্রের দাম। ট্রাম্পের রিপাবলিকান পার্টি এর ফলে দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরের মিডটার্ম নির্বাচনে এর প্রভাব পড়তে পারে এবং রিপাবলিকানরা কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
জার্মানির এডিএসি মোটরিং ক্লাব বৃহস্পতিবার জানিয়েছে, এই মুহূর্তে সেদেশে ডিজেলের দাম ১০ দশমিক ২৪ ডলার প্রতি গ্যালন।

ডয়চে ভেলে