রাজধানীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত
রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়কের কল্যাণপুরগামী অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দারুসসালাম থানার ডিউটি অফিসার (উপপরিদর্শক) তামান্না এ তথ্য নিশ্চিত করে বলেন, চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক