Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মূল্যস্ফীতির আশঙ্কায় আরও কমলো স্বর্ণের দাম
দাম কমল স্বর্ণের
লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণ-টাকা ছিনতাই
সুদের হার বৃদ্ধির গুঞ্জনে কমল স্বর্ণের দাম

তেলের দাম বাড়ায় স্বর্ণের দামে পতন

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আবারও কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের গতিপথ কোন দিকে যাচ্ছে, তা জানতে চলতি সপ্তাহে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে (স্পট মার্কেট) স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৯ দশমিক ৯৯ ডলারে নেমে আসে। অথচ এ দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৪২ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল।

মধ্যপ্রাচ্যে হুথি বিদ্রোহীদের হামলায় তেলের দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওপর চাপ বেড়েছে। মঙ্গলবার ইয়েমেনের তেহরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেশ কিছু জ্বালানি স্থাপনা ও শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে তেলের দাম সাম্প্রতিক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

এর আগে গত শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় আড়াই শতাংশ পর্যন্ত কমে। ওই দিন জানা যায়, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বেড়েছে ও বেকারত্বের হার চার দশমিক এক শতাংশে স্থির ছিল- যা মার্কিন শ্রমবাজার শক্তিশালী হওয়ার বড় প্রমাণ।

‘সিএমই ফেডওয়াচ’ টুলের তথ্য অনুযায়ী, মার্কিন অর্থনীতি চাঙ্গা থাকায় আগামী সপ্তাহে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬০ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ৫০ শতাংশ। সাধারণত মূল্যস্ফীতি থেকে সুরক্ষা পেতে স্বর্ণে বিনিয়োগ করা হলেও সুদের হার বেশি থাকলে তা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

তবে এ দিন মার্কিন ডলারের মান কিছুটা কমায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা বেশ সাশ্রয়ী হয়েছে। আগামীতে ফেড কী পদক্ষেপ নিতে পারে, তা বুঝতে বিনিয়োগকারীরা এখন চলতি সপ্তাহের মার্কিন উৎপাদক ও ভোক্তা মূল্যসূচক তথ্যের দিকে নজর রাখছেন।

বাজার বিশ্লেষক জাবোরাসের মতে, অস্থির বাজার ও অর্থনৈতিক তথ্যের অনিশ্চয়তার কারণে আগামীতে স্বর্ণের দাম কোন দিকে যাবে, তা নিশ্চিত করে বলা কঠিন।

অন্যান্য ধাতুর মধ্যে রূপার দাম শূন্য দশমিক এক শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক শূন্য আট ডলারে নেমেছে। আর প্ল্যাটিনামের দাম বেড়ে ১ হাজার ৮৩৬ দশমিক ৭২ ডলারে উঠলেও প্যালাডিয়ামের দাম কমে এক হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলারে পৌঁছেছে।

স্বর্ণ বিশ্ববাজার সুদের হার তেলের দাম মুদ্রাস্ফীতি স্বর্ণের দাম
০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউরোপের দেশগুলো কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?
০৪ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন
০৪ সেপ্টেম্বর ২০২৬
কেন যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরাল নেদারল্যান্ডস
০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
০২ সেপ্টেম্বর ২০২৬
কমার পর স্বর্ণের দামে বড় লাফ
০২ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
০২ সেপ্টেম্বর ২০২৬
আবারও কমল স্বর্ণের দাম
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
০১ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের বাজারে বড় ধাক্কা, এক লাফে কত কমলো দাম?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল নেপালও
  2. ৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
  3. টানা চতুর্থ দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
  4. হরমুজ প্রণালিতে চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের
  5. ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
  6. নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x