Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ শতাধিক
ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ৯৭, নিহত ৬
ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১
ইন্দোনেশিয়ায় ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ

১৫০ কিমি দূর থেকে উড়ে আসছে আগ্নেয়গিরির ছাই, বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬
জাকার্তার কাছে সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আটকে পড়া যাত্রীদের অপেক্ষা। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে তাঙ্গেরাংয়ের সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আজ রোববার (৬ সেপ্টেম্বর) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই উড়োজাহাজ চলাচলের পথে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর  রয়টার্স, আলজাজিরা ও এএফপির।

দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, শনিবার মাউন্ট আনাক ক্রাকাতোয়ায় অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় লাভার প্রবল উদগীরণ এবং বিকট শব্দ শোনা যায়, যা আগ্নেয়গিরি থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূর থেকেও শোনা গেছে।

এএফপি জানিয়েছে, আজ আরও দুটি অগ্ন্যুৎপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে বলে সতর্ক করেছে আগ্নেয়গিরিবিষয়ক সংস্থা।

মহাদেশীয় ভূখণ্ডের টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে এ অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের প্রবণতা বেশি।

আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের উপস্থিতি দেশটির বড় সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়।

দেশটির পরিবহণ মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে জানায়, সর্বশেষ পরীক্ষায় বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে বিমানবন্দর বন্ধ রাখার সময় বাড়িয়ে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করা হয়। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ২২ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাতিল বা প্রভাবিত হয়েছে ২০৯টি ফ্লাইট। এর মধ্যে সিঙ্গাপুরগামী ও সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া দোহা, সিডনি ও কুয়ালালামপুরের আন্তর্জাতিক রুটের ফ্লাইটও এর প্রভাবে পড়েছে। গত শতকের শুরুর দিকে সমুদ্র থেকে জেগে ওঠার পর থেকেই আনাক ক্রাকাতোয়া মাঝেমধ্যে সক্রিয় হয়ে উঠছে। ১৮৮৩ সালে মাউন্ট ক্রাকাতোয়ার ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর তৈরি হওয়া আগ্নেয়গিরির গহ্বরেই এটি গড়ে ওঠে।

১৮৮৩ সালের ওই অগ্ন্যুৎপাত ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ও ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। এতে আনুমানিক ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত।

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি বন্ধ সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর
১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ
১৬ আগস্ট ২০২৬
ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ
১৬ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৭, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা
১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪০, জীবিতদের সন্ধানে তৎপর উদ্ধারকর্মীরা
১৫ আগস্ট ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০
১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
১৬ জুন ২০২৬
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
২৮ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
২৮ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে
২০ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ও কাজের অনুমতি স্থগিত করল লাওস
  2. মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  3. ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
  6. বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x