Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১১:০১, ০২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১১:০১, ০২ আগস্ট ২০২৬
আরও খবর
সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন
বাসের সঙ্গে গরুবাহী নছিমনের সংঘর্ষ, নিহত ৪
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২
ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ট্রাম্পের গাজা পরিকল্পনার মধ্যেই ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১১:০১, ০২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১১:০১, ০২ আগস্ট ২০২৬
১ আগস্ট মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহতে ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ওপর দিয়ে একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানে নতুন পরিকল্পনা ঘোষণার মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

আজ রোববার (২ আগস্ট) গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় এক নারী ও এক পুরুষ নিহত হন। এছাড়া পৃথক হামলায় খান ইউনিসে তিনজন, গাজা সিটির পুরোনো এলাকায় একজনসহ আরও কয়েকজনের প্রাণহানি ঘটে। খবর আল জাজিরার। 

এই হামলার দুই দিন আগে ট্রাম্পের বোর্ড অব পিস গাজায় গত বছরের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য ১৫ দফা রোডম্যাপ প্রকাশ করে। তবে কূটনৈতিক উদ্যোগের মধ্যেও ইসরায়েলি সামরিক অভিযান থামেনি।

হামাস জানিয়েছে, গত বছরের চুক্তি অনুযায়ী ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধ বন্ধ করে সেনা প্রত্যাহার করলে তবেই তারা ধাপে ধাপে নিজেদের অস্ত্র হস্তান্তর বা সংরক্ষণের প্রক্রিয়ায় যাবে।

অন্যদিকে ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে না।

এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে হামাসের নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক শীর্ষ নেতা মোহাম্মদ দাহলান দাবি করেছেন, ট্রাম্পের জামাতা ও মার্কিন উদ্যোগের অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনার তাকে জানিয়েছেন, গাজায় হামলা বন্ধে তারা ইসরায়েলের সঙ্গে কাজ করছেন। তবে দাহলানের মতে, এই উদ্যোগের সফলতা নির্ভর করছে ইসরায়েল প্রতিদিনের হামলা পুরোপুরি বন্ধ করবে কি না তার ওপর।

এর আগে শনিবার (১ আগস্ট) গাজার মধ্যাঞ্চলে একটি চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণাগারে ইসরায়েলি হামলায় বিশাল গর্ত সৃষ্টি হয়, যা চলমান সামরিক অভিযানের অংশ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ফিলিস্তিন গাজা ডোনাল্ড ট্রাম্প গাজা পরিকল্পনা ইসরায়েল হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ফিলিস্তিন

০৩ আগস্ট ২০২৬
ট্রাম্পের গাজা পরিকল্পনার মধ্যেও ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত
২০ জুলাই ২০২৬
হামাসের নতুন প্রধান কে এই খলিল আল-হাইয়া?
১১ জুলাই ২০২৬
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে এক দিনেই তেলের দাম বাড়ল ৫ শতাংশের বেশি
  2. ট্রাম্পের ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ
  3. সাগরপথে ইউরোপ প্রবেশের চেষ্টা, দুই শতাধিক অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশি
  4. ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা
  5. ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
  6. হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x