Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১০:৩৬, ২৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১০:৩৬, ২৪ জুন ২০২৬
আরও খবর
‘খামেনির মৃত্যু ইরানের রাষ্ট্রকাঠামোর ওপর বড় আঘাত’
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, তিন দেশে ৩৭০০ জনের মৃত্যু
ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচের মাঠে সমর্থকের মৃত্যু
সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১০:৩৬, ২৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১০:৩৬, ২৪ জুন ২০২৬
ব্রাসেলসের একটি ফার্মেসির সাইনবোর্ড দেখানো হচ্ছে, যেখানে ২৩ জুন তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস প্রদর্শিত হচ্ছে। ছবি: এএফপি

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ। ফ্রান্সে গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে তাপপ্রবাহের কারণে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির বিভিন্ন শহরে ভেঙে গেছে তাপমাত্রার রেকর্ড। ফ্রান্স, স্পেন ও ইতালিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, অতিরিক্ত গরমে মানুষ নদী, খাল ও অনিরাপদ জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে মৃত্যুর শিকার হচ্ছেন। ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহের সময় নিরাপত্তাহীন স্থানে সাঁতার কাটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। খবর বিবিসির। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে জুন মাসের সবচেয়ে উষ্ণ রাত। দেশটির অর্ধেকের বেশি এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

মৃতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী, যিনি পরিবারের সঙ্গে সাইন নদীতে নামার পর ডুবে যান। এছাড়া লিয়নের কাছে রোন নদীতে সাঁতার কাটতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণ ফুটবলার। দক্ষিণাঞ্চলীয় কারপেনত্রাস শহরে একটি পার্কিংয়ে পরিবারের গাড়ির ভেতরে দুই ও চার বছর বয়সী দুই শিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে, যাদের মৃত্যুর জন্য তীব্র গরমকে দায়ী করা হচ্ছে।

স্পেনেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া এবং উত্তরের কান্তাব্রিয়া ও বাস্ক অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সোমবার স্পেনের ৮২৮টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে ১০১টিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়েছে। আন্দুজার শহরে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ইতালির রোম, মিলান, ফ্লোরেন্স, তুরিন ও ভেনিসসহ ১৫টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সরকার কৃষি ও নির্মাণশ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করেছে, যাতে দিনের সবচেয়ে গরম সময়ে কাজ বন্ধ রাখা যায়।

তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ার মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। একই কারণে বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থীর জাদুঘর ল্যুভরও বুধবার থেকে শনিবার পর্যন্ত স্বাভাবিক সময়ের দুই ঘণ্টা আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গোলফেক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, চুল্লি শীতল করার জন্য ব্যবহৃত গ্যারোন নদীর পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের আবহাওয়া বিভাগ দক্ষিণ ও মধ্যাঞ্চলে ‘কোড অরেঞ্জ’ সতর্কতা জারি করেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় দ্বিগুণ দ্রুত উষ্ণ হচ্ছে। এর ফলে তাপপ্রবাহ, দাবানল ও পানিসংকটের ঝুঁকি বাড়ছে। গত বছরেও ইউরোপে ১০ লাখ হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়, যা ছিল রেকর্ড।

ফ্রান্স ইউরোপ তাপপ্রবাহ মৃত্যু
২৩ জুন ২০২৬
ইউরোপজুড়ে তীব্র দাবদাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু
১৮ জুন ২০২৬
বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্পের রসিকতা, ‘আমিই বস’
১৭ জুন ২০২৬
জি-৭ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন ট্রাম্প
০৯ জুন ২০২৬
ফ্রান্স-জার্মানির যৌথ যুদ্ধবিমান প্রকল্প বাতিল
৩১ মে ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক
১৫ মে ২০২৬
ফ্রান্সের রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি পুলিশের
১১ মে ২০২৬
এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বজুড়ে উদ্বেগ
০৪ মে ২০২৬
ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন সমীকরণ
১৯ এপ্রিল ২০২৬
আলোচনায় ম্যাক্রোঁ-মেলোনির ‘চুম্বন-আলিঙ্গন’
১৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে ফ্রান্স-ইতালির আলোচনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষের ঢল
  2. এল নিনো ‘শক্তিশালী’ রূপ নিতে যাচ্ছে, জাতিসংঘের সতর্কবার্তা
  3. টানা চার সপ্তাহ পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ
  4. খামেনির জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্ব নেতা
  5. শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  6. যুদ্ধের আগের অবস্থায় ফিরল জ্বালানি তেলের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x