Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৭, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৭, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
এলেক্স ইমন হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২
যুক্তরাষ্ট্রের দাবানলে দমকলকর্মী আটকা পড়ার ঘটনা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ 
গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা গ্রেপ্তার

ফ্রান্সের দাবানলে শত শত গ্রেপ্তার, দায় আসলে কার?

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৭, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৭, ০৯ আগস্ট ২০২৬
১ আগস্ট দক্ষিণ-পূর্ব ফ্রান্সের করেন্সে একটি দাবানলের ওপর অগ্নিনির্বাপক হেলিকপ্টার পানি ছেটাচ্ছে। ছবি: এএফপি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ বছর ফ্রান্সে সবচেয়ে ভয়াবহ দাবানলে তিন লাখ একরের বেশি এলাকা পুড়ে যাওয়ার পর আগুনের কারণ ও দায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৯০ শতাংশ দাবানল মানুষের কারণে শুরু হয়। তবে জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী খরা ও অতিরিক্ত তাপ দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত আগুন লাগানোর অভিযোগে এখন পর্যন্ত ৪২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৬ জন অপ্রাপ্তবয়স্ক। খবর বিবিসির।

তবে এত বিপুলসংখ্যক গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ও সংবাদমাধ্যমের একাংশ। আইনজীবী মুরিয়েল গেস্তা বলেছেন, গ্রেপ্তারের সংখ্যা তার কাছে অতিরিক্ত বলে মনে হয়েছে। তার আশঙ্কা, অনেক মামলায় শেষ পর্যন্ত দোষ প্রমাণিত নাও হতে পারে।

অন্যদিকে, ফরাসি সংবাদপত্র লে মন্ড প্রশ্ন তুলেছে—এত অল্প সময়ের মধ্যে পুলিশ এসব মামলার তদন্ত কতটা গভীরভাবে করেছে। বিশেষ করে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ও দুর্ঘটনাজনিত আগুনের মধ্যে পার্থক্য এবং আগের বছরগুলোর তুলনায় এবারের গ্রেপ্তারের সংখ্যা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তবে বোর্দোর প্রসিকিউটর রেনো গোদেল কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছেন। তার মতে, বনাঞ্চলে সিগারেটের অবশিষ্টাংশ ফেলা বা বারবিকিউ করার মতো অসতর্ক কাজও এখন মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। কারণ প্রচণ্ড খরা ও তাপের মধ্যে সামান্য একটি স্ফুলিঙ্গ থেকেই বড় দাবানল ছড়িয়ে পড়তে পারে।

দাবানল কীভাবে শুরু হয়েছে, তা শনাক্ত করা সহজ নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তকারীরা প্রথমে পুড়ে যাওয়া এলাকার সীমানা চিহ্নিত করেন। এরপর আগুনের বিস্তারের বিপরীত দিকে এগিয়ে গিয়ে আগুনের সম্ভাব্য উৎস খুঁজে বের করার চেষ্টা করেন।

তদন্ত কর্মকর্তা এরিক ডুফায়ে জানান, বাতাস স্থির থাকলে আগুনের পোড়া এলাকার আকৃতি অনেক সময় ‘ভি’ আকৃতির হয়। সেখান থেকে আগুনের গতিপথ অনুসরণ করে সম্ভাব্য উৎস নির্ধারণ করা হয়।

মনোরোগ বিশেষজ্ঞ মিশেল লেজুয়ের মতে, আগুন লাগানোর সঙ্গে জড়িত মানুষকে মোটামুটি তিন ভাগে দেখা যায়—অসতর্ক ব্যক্তি, আর্থিক বা অন্য কোনো সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আগুন লাগানো ব্যক্তি এবং পাইরোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তি। তবে পাইরোম্যানিয়া অত্যন্ত বিরল এবং এটি শনাক্ত করাও কঠিন।

কিছু ক্ষেত্রে দমকলকর্মীদের বিরুদ্ধেও ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আইনজীবী গেস্তার মতে, কেউ কেউ আগুন লাগিয়ে পরে উদ্ধারকর্তা হিসেবে পরিচিত হতে চাইতে পারেন। আবার স্বেচ্ছাসেবী দমকলকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত আয়ও সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে।

গ্রেপ্তার ও তদন্ত নিয়ে বিতর্কের মধ্যেও ফ্রান্সে দাবানলের ঝুঁকি কমছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আরেকটি তাপপ্রবাহ কয়েক দিনের মধ্যেই দেশটিতে আঘাত হানতে পারে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এখনই সমালোচনার চেয়ে পরিস্থিতি মোকাবিলা করাই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নতুন ধরনের বন গড়ে তুলতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন করতে হবে।

তবে দাবানলে পরিবেশ, শত শত বাড়িঘর, পর্যটন, স্থানীয় ব্যবসা ও বায়ুর মানের যে ক্ষতি হয়েছে, তাতে ফরাসি জনগণের মধ্যে আগুনের কারণ, প্রস্তুতি এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

ফ্রান্স দাবানল গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

৩০ জুলাই ২০২৬
ইউরোপে দাবানল: আকাশে উড়ছে আগুন নেভানোর বিমান
২৮ জুলাই ২০২৬
ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
২৭ জুলাই ২০২৬
ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন রণতরীতে ৭ সেনামৃত্যুর খবর গুজব ও ভিত্তিহীন : সেন্টকম
  2. কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন
  3. মার্কিন বিমানবাহী রণতরীর প্রতিবেদন ‘ভুলভাবে উপস্থাপিত’ হয়েছে, দাবি হেগসেথের
  4. যুক্তরাষ্ট্রের দাবানলে দমকলকর্মী আটকা পড়ার ঘটনা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ 
  5. ট্রাম্পের দাবির পর ইরান জানাল হরমুজ প্রণালি তাদেরই নিয়ন্ত্রণে
  6. দুই মাসের মধ্যে সর্বোচ্চ বাড়ার পর কমল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x