Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৩৫, ০২ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৮, ০২ অক্টোবর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৩৫, ০২ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৮, ০২ অক্টোবর ২০২৬
আরও খবর
সীমান্তে অভিযান চালিয়ে ভারতের ৭ গরু জব্দ বিজিবির
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু
লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯২৫
ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু

অন্তঃসত্ত্বা নারীসহ এক পরিবারের ৪ জনই ফিরলেন লাশ হয়ে

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৩৫, ০২ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৮, ০২ অক্টোবর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৩৫, ০২ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৮, ০২ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের বাড়িতে ভিড় করেন স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ইনসেটে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি অনলাইন

গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন বৃদ্ধ মা, অন্তঃসত্ত্বা মেয়ে ও নাতি। কিন্তু গন্তব্যে পৌঁছানো আর হলো না। ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পাঁচ বাসিন্দা। তাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে ময়মনসিংহ টাউন বাইপাস সড়কের আকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনেরা।

নিহতরা হলেন- রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫৫), তার মা রাশিদা বেগম (৮৫), অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা (২৫), মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনাল ও একই ইউনিয়নের বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু দীর্ঘদিন ধরে গাজীপুরের হুতাপাড়া এলাকায় বসবাস করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে সেখানেই তার সংসার। বৃদ্ধ মা ও বিবাহিত মেয়েকে গাজীপুরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার গ্রামে আসেন তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মা রাশিদা বেগম, দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা এবং নাতি মিনালকে নিয়ে বাড়ি থেকে বের হন মোফাজ্জল। নান্দিনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রথমে ময়মনসিংহ এবং সেখান থেকে বাসে করে গাজীপুর যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু পথেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

মোফাজ্জলের ভাবি ইসমতারা বলেন, ‘আমার দেবর গাজীপুরে থেকে দিনমজুরের কাজ করতেন। শাশুড়ি, ভাতিজি আর তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। আমার ভাতিজি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। একসঙ্গে এতজনকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে গেছি।’

রানাগাছা ইউনিয়নের বাসিন্দা সোহেল রানা বলেন, ‘একই পরিবারের চারজনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের বাড়িতে ভিড় করেন স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারানোর বেদনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।

সড়ক দুর্ঘটনা জামালপুর অন্তঃসত্ত্বা নারী মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

৬ ঘন্টা আগে
লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
২১ নভেম্বর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x