Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১১, ২৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১১, ২৮ এপ্রিল ২০২৬
আরও খবর
‘মার্কিন বিমানঘাঁটিতে’ ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধ থেকে সহজে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল
নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১১, ২৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১১, ২৮ এপ্রিল ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের আবহে তেহরানের পাশে দাঁড়িয়েছে দীর্ঘদিনের মিত্র রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া সাফ জানিয়ে দিয়েছেন, নিজের নিরাপত্তা রক্ষায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তাদের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ ও ‘ভণ্ডামির’ অভিযোগ এনেছেন। খবর আলজাজিরার।

আরও পড়ুন : ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

আরও পড়ুন : এআই চ্যাটবটকে গোপন ১০ তথ্য দিলে আসতে পারে বিপদ

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নেবেনজিয়া বলেন, পুরো পরিস্থিতির দায়ভার ইরানের ওপর চাপানোর একটি সুপরিকল্পিত চেষ্টা চলছে। যেন মনে হয় ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। 

নেবেনজিয়া আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধের সময় কোনো উপকূলীয় রাষ্ট্র যদি আক্রান্ত হয়, তবে নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে তারা আঞ্চলিক জলসীমায় নৌ-চলাচল সীমিত করার অধিকার রাখে।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?

আরও পড়ুন : যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের সমালোচনা করে রুশ রাষ্ট্রদূত তাদের ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করে বলেন, জলদস্যুরা অন্তত তাদের জাহাজে খুলি ও হাড় অঙ্কিত কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, যা স্পষ্ট। কিন্তু পশ্চিমা দেশগুলো নিজেদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করতে একতরফা নিষেধাজ্ঞার দোহাই দেয়। তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, যারা কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিচ্ছে, তারা এখন হরমুজ প্রণালিতে ‘নৌ-চলাচলের স্বাধীনতা’ নিয়ে কথা বলছে—যা চরম ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি আংশিক বন্ধ করে দিয়েছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

রাশিয়া মনে করে, মধ্যপ্রাচ্যের এই সংকটের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। নেবেনজিয়ার মতে, ইরানকে বাদ দিয়ে বা তাদের ওপর একতরফা নিয়ম চাপিয়ে দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

রাশিয়া ইরান যুদ্ধ নিরাপত্তা পরিষদ

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

২৬ মে ২০২৬
‘পরিকল্পিত হামলার’ হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান
২০ মে ২০২৬
রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে : পুতিন
১৯ মে ২০২৬
ফোনে স্ত্রীকে যা বললেন রুশ সেনাদের কাছে বিক্রি হওয়া রনি ফকির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফ্রিকাজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি
  2. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
  3. চলতি বছর শেষে স্বর্ণের দামে বড় পতনের আভাস
  4. বিশ্ববাজারে রুপার দামে বড় পতন, কমেছে স্বর্ণও
  5. ইরান যুদ্ধ থেকে সহজে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প
  6. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x